Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এসএবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৮:২০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এসএবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এসএবিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে এসএবিসিসিআইয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে প্রতিনিধিদল। এর মধ্যে সৌদি আরবে বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী এবং একটি বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। তারা সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনে মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

২৩ জুলাই ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএবিসিসিআইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণে মন্ত্রণালয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের সুযোগগুলো তুলে ধরে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।

একইসঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সৌদি আরবের বাজারে বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্য প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীএসএবিসিসিআইবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: