নির্বাচন সামনে রেখে ৩৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে প্রশিক্ষণের উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে পুলিশ সদস্যদের দুই দিনের প্রশিক্ষণ। দেশের ১১৪টি ভেন্যুতে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন নির্বাচনি প্রশিক্ষণ না পাওয়া ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য। স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনের আগে তারাও পাবেন এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ। চলমান দুই দিনব্যাপী মূল প্রশিক্ষণ শেষ হওয়ার পরই শুরু হবে রিফ্রেশার প্রশিক্ষণ।



