Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংরক্ষিত নারী আসন

৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৪৩
৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা

গ্রাফিক্স: আগামীর সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৩ জন প্রার্থী। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

তার ভাষ্য, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এর জোট থেকে জমা পড়েছে মোট ৩৬টি মনোনয়নপত্র। জামায়াতে ইসলামী ও এর জোট থেকে জমা পড়েছে ১৩টি। এছাড়া স্বতন্ত্র জোট থেকে জমা হয়েছে একটি মনোনয়নপত্র। আর কোনো দল বা জোটের প্রার্থী নন, এমন মনোননয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা এবং মাহবুবা রহমান। স্বতন্ত্রভাবে নিজেদের উদ্যোগে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

নির্বাচন কমিশন বলছে, এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ২৭ ও ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

প্রার্থীদের যোগ্যতা, অযোগ্যতা এবং সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলছিলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়। এ ক্ষেত্রে প্রযোজ্য হবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান।

এদিকে আজ নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুম। বিকেল পৌনে ৬টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, মনোনয়ন জমা দিয়ে একটি রিসিভ কপি নিয়েছেন নুসরাত, যেখানে উল্লেখ রয়েছে ১৯ মিনিট বিলম্বে গ্রহণের বিষয়টি।

তবে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইসিতে উপস্থিত থাকলেও এ বিষয়ে মন্তব্য করেননি নুসরাত। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান মন্তব্য করেন, ‘সময়ের পরে জমা দিলে তা আমলে নেয়ার সুযোগ নেই।’

এদিকে সংসদের বিরোধী দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়ে গত বছরের ডিসেম্বরে চাকরি ছাড়েন তিনি। ফলে চাকরি ছাড়ার মাত্র চার মাস হওয়ায় তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরপিওর ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য হবেন তিনি। ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী বাতিল হতে পারে তার মনোনয়ন।

সংরক্ষিত আসনমনোনয়নপত্র
    শেয়ার করুন:
    Advertisement
    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    ১২ আগস্ট ২০২৬, ১০:২১

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ১২ আগস্ট ২০২৬, ১০:১০

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৯

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    চায়ে চুমুকের সুখ নেই শ্রমিকের মনে

    ১২ আগস্ট ২০২৬, ০৮:১৫

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    সাভারে ড্রামের ভেতরে প্রেশার কুকারসদৃশ ‘বোমা’, ঘিরে রেখেছে পুলিশ

    ১২ আগস্ট ২০২৬, ১১:১২

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    সেতু-কালভার্টে আটকে ভৈরবের দম

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    সাভারে ‘প্রেশার কুকার বোমা’ নিষ্ক্রিয়ের চেষ্টা, মেলেনি ড্রামটি

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৩২

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

    ১২ আগস্ট ২০২৬, ১৫:২৯

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (১২ আগস্ট)

    ১২ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    হরমুজ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শর্ত, পরিণতি কী?

    ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১২ আগস্ট ২০২৬, ০৮:০৯

    advertiseadvertise