বাড়তে পারে ঈদের ছুটি
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর কথা ভাবছে সরকার। এসংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।
জনপ্রশাসন সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এ তথ্য। মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সম্ভাব্য এই তারিখ ধরে পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে সরকারি ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত।
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া-আসার ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে জনপ্রশাসন সূত্রে।

