Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৪৭
বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ

সংগৃহীত ছবি

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের আশ্বাস দিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা তুলে ধরেছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে এ তথ্য।

গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী প্রধানের সঙ্গে এটিই ছিল ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াকের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। বর্তমান সময়ে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।

এ সময় জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বরে আবেই অঞ্চলে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করেছেন তিনি।

এছাড়া বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

২০২৪ সালের জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।

সেনাপ্রধানজাতিসংঘ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise