Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এক প্রকল্পেই ৪৫ দুর্নীতি, সরকারের ক্ষতি ৬০ কোটি

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:১২
এক প্রকল্পেই ৪৫ দুর্নীতি, সরকারের ক্ষতি ৬০ কোটি

ফাইল ছবি

দেশের বিভিন্ন পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পে ৪৫ ধরনের অনিয়ম-দুর্নীতির তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা তছরুপ করা হয়েছে ওই প্রকল্প থেকে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনের খসড়ায় উঠে এসেছে এ তথ্য।

আইএমইডি সূত্র জানিয়েছে, দেশের ৩০টি পৌরসভায় পানি সসরবরাহ ও স্যানিটেশন প্রকল্পটি বাস্তবাবয়নে মোট ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭৫১ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলের ৭৯ কোটি ৫০ লাখ এবং বৈদেশিক ঋণ থেকে খরচ করা হচ্ছে ১ হাজার ৬৭২ কোটি টাকা। পরে দ্বিতীয় সংশোধনীতে এসে ১৫৪ কোটি টাকা কমিয়ে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি টাকা।

প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। এ হিসেবে চলতি মাসেই মেয়াদ শেষ হলেও এখনো প্রকল্পের আর্থিক অগ্রগতি ৮৩ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৯৫ শতাংশ।

প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রমগুলো হলো- নির্বাচিত পৌরসভাগুলোতে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ, গারবেজ ট্রাক এবং ভ্যাকু ট্রাক কেনা।

আরও পড়ুন

চট্টগ্রামে ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

২৬ জুন ২০২৬

সম্প্রতি বহিঃস্ত নীরিক্ষায় (এক্সটারনাল অডিট) ওই প্রকল্প বাস্তবায়নে মোট ৪৫ ধরনের অনিয়ম-দুর্নীতি খুঁজে পেয়েছে আইএমইডি। এসব অনিয়মের মধ্যে রয়েছে— নন-রেসপনসিভ দরদাতাকে কার্যাদেশ দেওয়া, ঠিকাদারকে অতিরিক্ত বিল প্রদান, নকশার বাইরে টাকা খরচ, সরকারি আইন ভঙ্গ, কাজের পরিধি কমিয়ে উচ্চ দরে পুনঃদরপত্র আহ্বান, যোগাসাজস করে পরামর্শককে কার্যাদেশ দেওয়া এবং আবাসিক প্রকৌশলীর পারিশ্রমিক থেকে কোটি কোটি টাকা আত্বসাৎ।

আইএমডির প্রতিবেদনে বলা হয়েছে, নন-রেসপনসিভ ঠিকাদারকে ১৮ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ১৪১ টাকার কাজ দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদিত বিওকিউ ড্রয়িং, ডিজাইন ও স্পেসিফিকেশনের বাইরে বিভিন্ন আইটেম বাবদ ঠিকাদারকে অতিরিক্ত পরিশোধ করা হয়েছে ৭ লাখ ৪৩ হাজার টাকা। একইভাবে ভুল হিসাবের কারণে ঠিকাদারকে ৩ লাখ ২ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ এবং নকশার বাইরে ট্রান্সমিশন পাইপলাইনের জন্য ব্যয় করা হয়েছে অতিরিক্ত ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।

শুধু তাই নয়, প্রতিস্থাপনের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটির অনুমোদন ছাড়াই কী-এক্সপার্টকে পারিশ্রমিক দেওয়া হয়েছে ৮২ লাখ ৪০ হাজার টাকা। অন্যদিকে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০০৮) লঙ্ঘন করে ঠিকাদারের বিল থেকে জামানত বাবদ কাটা হয়নি ১১ লাখ ৬৩ হাজার টাকা।

পূর্ব-পরিমাপ ছাড়াই ভূমি ভরাটের জন্য ঠিকাদারকে দেড় কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অনুমোদিত নকশা ছাড়া এবং নন-টেন্ডার আইটেম হওয়া সত্তেও মাটি ভরাটের জন্য ঠিকাদারকে ১ কোটি ৩১ লাখ টাকা পরিশোধ, অগ্রিম প্রদানের ব্যাংক গ্যারান্টির মেয়াদ শেষ হয়ে গেলেও ১ কোটি ৬০ লাখ টাকা টাকা অগ্রিম সমন্বয় বা আদায় না করা এবং সয়েল টেস্ট রিপোর্টের সুপারিশ ছাড়াই ‘স্যান্ড কম্প্যাকশন পাইল’ দেখিয়ে সরকারের ২৪ লাখ ২৬ হাজার টাকা ক্ষতি করা হয়েছে। এছাড়া ডিটেনশন এবং পোর্ট চার্জ (গুদাম ভাড়া) বাবদ ৪৭ লাখ ৫১ হাজার টাকার অনাকাঙ্খিত ব্যয়, ডিপিএইচই সার্কেল অফিস স্থাপন না করেই সরকারের ৫৪ লাখ ৮৮ হাজার টাকার ক্ষতি সাধন এবং অস্বাভাবিক উচ্চমূল্যে আইটি সরঞ্জাম কেনার ফলে সরকারের ক্ষতি হয়েছে ১৭ লাখ ৭৬ হাজার টাকা।

প্রকল্পে অন্যান্য অনিয়মের মধ্যে রয়েছে, প্রকল্প সমাপ্ত হওয়ার আগেই ‘প্রকল্প সমাপ্তি প্রতিবেদন’-এর বিপরীতে বিল দেওয়া, যোগসাজসের মাধ্যমে পরামর্শকের ৫২ লাখ ৮০ হাজার টাকার কার্যাদেশ দেওয়া, আবাসিক প্রকৌশলীর কম পারিশ্রমিক দেখিয়ে ৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ এবং বিওকিউ (নির্মাণ বা ক্রয় কাজের একটি গুরুত্বপূর্ণ নথি) পরিমাণের চেয়ে অতিরিক্ত ১ কোটি ৬৬ লাখ ৮৮ হাজার টাকা পরিশোধ।

আইএমইডির সাবেক সচিব আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহ আগামীর সময়কে বলেছেন, ‘অডিটে তুলে ধরা ঘটনাগুলো অবশ্যই অনিয়ম। আর সেটি যদি নাই হতো তাহলে আপত্তি দেওয়া কোনও বিষয় থাকতো না। এসব আপত্তি নিষ্পত্তি হলেও বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। সেই সঙ্গে আইএমইডির দেওয়া সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সে দিকটা নিশ্চিত করা দরকার।’


প্রকল্পদুর্নীতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৭ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    নরওয়ে
    ০
    ফ্রান্স
    ০
    ২৭ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সেনেগাল
    ০
    ইরাক
    ০
    ২৭ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    কেপ ভার্দে
    ০
    সৌদি আরব
    ০
    ২৭ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    উরুগুয়ে
    ০
    স্পেন
    ০
    ২৭ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    মিসর
    ০
    ইরান
    ০
    ২৭ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    নিউজিল্যান্ড
    ০
    বেলজিয়াম
    ০
    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ২৬ জুন ২০২৬, ০০:০২

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ২৬ জুন ২০২৬, ০০:২৩

    গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ

    গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ

    ২৬ জুন ২০২৬, ০৪:০১

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    ২৬ জুন ২০২৬, ০০:২৫

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    ২৬ জুন ২০২৬, ০০:১৩

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    ২৬ জুন ২০২৬, ০০:২২

    মালবাহী ট্রেনের ইঞ্জিনে ১৬ কেজি গাঁজা, লোকোমাস্টার আটক

    মালবাহী ট্রেনের ইঞ্জিনে ১৬ কেজি গাঁজা, লোকোমাস্টার আটক

    ২৬ জুন ২০২৬, ০৫:৩২

    নকআউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

    নকআউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

    ২৬ জুন ২০২৬, ০৬:৫৯

    নাচের ক্লাসগুলো ছিল এক্সপোজার থেরাপি

    নাচের ক্লাসগুলো ছিল এক্সপোজার থেরাপি

    ২৬ জুন ২০২৬, ০৮:৪৭

    হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে ইরানের হামলা

    হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে ইরানের হামলা

    ২৬ জুন ২০২৬, ০২:০৮

    শেরপুর সীমান্তে ধরা পড়ল ৯ বাংলাদেশি

    শেরপুর সীমান্তে ধরা পড়ল ৯ বাংলাদেশি

    ২৬ জুন ২০২৬, ০৫:৪২

    হরমুজে বছরে ৪০ বিলিয়ন ডলারের টার্গেট ইরানের

    হরমুজে বছরে ৪০ বিলিয়ন ডলারের টার্গেট ইরানের

    ২৬ জুন ২০২৬, ০২:৪৯

    চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ

    চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ

    ২৬ জুন ২০২৬, ০১:০৬

    ৬৪ বছর পর হারল জার্মানি

    ৬৪ বছর পর হারল জার্মানি

    ২৬ জুন ২০২৬, ০৪:৪৮

    আজ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

    আজ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

    ২৬ জুন ২০২৬, ০৭:৫২

    advertiseadvertise