Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৮:৩৯
চট্টগ্রামে ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

প্রতীকী ছবি

চট্টগ্রামে দুই ট্যাংকে নেমে প্রাণ গেছে চারজনের। এদের মধ্যে দুজন সেফটিক এবং দুজন পানির ট্যাংকে নেমেছিলেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের ভাষ্য।

আজ শুক্রবার দুপুরে রাউজান উপজেলা এবং নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় আলাদা দুটি ঘটনা ঘটে।

রাউজানে নিহতরা হলেন প্রদীপ দাশ (৩৫) ও সমীরণ নাথ (২৭)। প্রদীপের বাড়ি রাউজানের কচুখাইন গ্রামে। সমীরণ বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের বাসিন্দা ছিলেন।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের ভাষ্য, নির্মাণ শ্রমিক প্রদীপ ও শাহআলম রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া গ্রামে ঝিকুটিপাড়া গ্রামে মিন্টু দাশের বাড়িতে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়েছিলেন। প্রথমে শাহআলম ট্যাংকে নামেন। তিনি নেমেই অসুস্থ হয়ে পড়লে প্রদীপ নেমে তাকে উদ্ধার করেন।

কিন্তু প্রদীপ আর ট্যাংক থেকে উঠতে পারেননি। তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে শ্যালক সমীরণ গিয়ে তাকে তোলার জন্য ট্যাংকে নামেন। এলাকার লোকজনের সহায়তায় প্রদীপকে ট্যাংক থেকে তোলা হয়। কিন্তু সমীরণ অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

২৬ জুন ২০২৬

প্রদীপ ও সমীরণকে নোয়াপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শাহআলম ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ওসি জানালেন।

সেফটিক ট্যাংকটিও নির্মাণাধীন ছিল বলে জানালেন ওসি সাইফুল ইসলাম। বললেন, ‘সেখানে পানি জমে ছিল। পানি তুলে ট্যাংক খালি করার জন্যই মূলত শাহআলম ও প্রদীপ গিয়েছিলেন। সেখানে বিষাক্ত গ্যাস জমা হতে পারে। যে কারণে তিনজনই ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন।’

ঘটনাস্থলে যাওয়া রাউজান ফায়ার স্টেশনের সাব-অফিসার আবদুল্লাহ আল মামুন বললেন, ‘ট্যাংকটি ৮ থেকে ১০ ফুট গভীর ছিল। পানি খুব বেশি ছিল না। তবে ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’

নগরীর ধনিয়ালাপাড়ায় নিহতরা হলেন সাকিব ও হৃদয়। তাদের বয়স ২৫-২৬ বছর বলে ডবলমুরিং থানার ওসি শাহীনুর ইসলাম জানিয়েছেন।

ওসি শাহীনুরের ভাষ্য, ‘ধনিয়ালাপাড়ায় নির্মাণাধীন একটি ওয়াটার রিজার্ভ ট্যাংকের স্টিলের স্ট্রাকচার অপসারণ করতে দুই নির্মাণ শ্রমিক নেমেছিলেন। সেখানে দুজন অচেতন হয়ে পড়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার কর্মীরা তাদের উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা, ট্যাংকের ভেতর গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এরপরও আরও কোনো আলামত আছে কি-না সেটা আমরা তদন্ত করে দেখছি।’

চট্টগ্রামট্যাংকমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ