Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

২২ রাষ্ট্রপতির ১৭ জনই শেষ করতে পারেননি মেয়াদ

নোমান মোশারেফ
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৩২
২২ রাষ্ট্রপতির ১৭ জনই শেষ করতে পারেননি মেয়াদ

বঙ্গভবন। ফাইল ছবি

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। যে পদে নির্বাচিত ও মেয়াদ পূর্ণ করা নিয়ে নাটকীয়তা হয়েছে বহুবার। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ২২ জন। যাদের মধ্যে ১৭ জনই মেয়াদ পূর্ণ হওয়ার আগে বিদায় নেন বঙ্গভবন থেকে। অনেকেরই বিদায় ছিল না সুখকর। শুধু পাঁচজন পূর্ণ করতে পেরেছেন তাদের মেয়াদ। তাদের মধ্যে আবদুল হামিদ একমাত্র রাষ্ট্রপতি, যিনি পরপর দুই মেয়াদের পূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন। আর সবচেয়ে কম সময় দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশের স্বাধীনতা ঘোষণার পর গঠন হওয়া প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে আসার পর প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর, আর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এর মাধ্যমে দেশে রাষ্ট্রপতিশাসিত সরকার প্রবর্তন হয়। ফের রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান।

সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী): সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালের ১১ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে।

আবু সাঈদ চৌধুরী: আবু সাঈদ চৌধুরী লন্ডন থেকে ফিরে ১৯৭২ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মনোমালিন্যের কারণে ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

মোহম্মদউল্লাহ: জাতীয় সংসদের স্পিকার থেকে ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ উল্লাহ। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন বাকশাল কায়েম করে ২৫শে জানুয়ারি ১৯৭৫ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে মোহাম্মদউল্লাহর মেয়াদ শেষ হয়।

খন্দকার মোশতাক আহাম্মেদ: ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশের রাজনীতিতে যে পটপরিবর্তন হয় সেই প্রেক্ষাপটে খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তিনি মাত্র ৮১ দিন (১৫ আগস্ট-৬ নভেম্বর) রাষ্ট্রপতি ছিলেন।

আবু সাদাত মোহম্মদ সায়েম: খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৫ সালের ৬ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি ছিলেন দেশের প্রথম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংসদ ও মন্ত্রীপরিষদ ভেঙে দিয়ে সামরিক আইন জারি করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন সায়েম। তিনি রাষ্ট্রপতি হলেও তখন রাষ্ট্রক্ষমতা ছিল কার্যত সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে এবং দ্বন্দ্বের কারণে তিনি পদত্যাগ করেন।

জিয়াউর রহমান: ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল সেনা কর্মকর্তা হত্যা করে জিয়াউর রহমানকে।

আব্দুস সাত্তার: জিয়াউর রহমানকে হত্যার পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি আবদুস সাত্তার। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। যদিও সে নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল। পরে ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সংগঠিত সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আবদুস সাত্তার।

আহসান উদ্দিন চৌধুরী: ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান এইচ এম এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। এর তিনদিন পর, ৩০ মার্চ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসান এরশাদ। আহসান উদ্দিন চৌধুরী ২০ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ : আহসানউদ্দিন চৌধুরীকে অপসারণ করে ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এরশাদ। আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেল এরশাদ।

মো. জিল্লুর রহমান: ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মোহাম্মদ সাহাবুদ্দিন: আবদুল হামিদের দুই মেয়াদ শেষ হবার পর ২০২৩ সালের ২৪ এপ্রিল মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে। শারীরিক সমস্যাকে কারণ দেখিয়ে গতকাল শুক্রবার পদত্যাগ করলেন তিনি।

মেয়াদ পূর্ণ করেছেন যেসব রাষ্ট্রপতি

আব্দুল হামিদ: ২০১৩ সালের ১৪ মার্চ ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন আবদুল হামিদ। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে ২০২৩ সালের ২৩ এপ্রিল মেয়াদ পূর্ণ করেন।

অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ: ২০০২ সালের ৬ সেপ্টেম্বর ১৮তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি তার মেয়াদ পূর্ণ হবার পরও বাড়তি প্রায় দুই বছর রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তার সময়েই আলোচিত এক এগারো সংঘটিত হয়েছিল। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়।

শাহাবুদ্দিন আহমেদ: ১৫তম রাষ্ট্রপতি হিসেবে ১৯৯৬ সালের ৯ অক্টোবর দায়িত্ব গ্রহণ করে শাহবুদ্দিন আহমেদ ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ পূর্ণ করেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের মেয়াদে নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত ছিলেন।

আবদুর রহমান বিশ্বাস: দেশ দীর্ঘদিন সামরিক শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণের পর আবদুর রহমান বিশ্বাস ১৪তম রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ পূর্ণ করেন। ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।

রাষ্ট্রপতিমেয়াদসর্বোচ্চ সাংবিধানিক পদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!