Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যুক্তরাষ্ট্র সফর

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২
ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ আসরে যোগ দেবেন তিনি। এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফরও। স্বাভাবিকভাবেই সেখানে ব্যস্ত সময় কাটাবেন তিনি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। আর এ সম্ভাবনাকে মাথায় রেখেই সাজানো হয়েছে তার সফরসূচি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানালেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আগামীর সময়কে বলছিলেন, ‘প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠকের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রীর সফরসূচি তৈরি করা হচ্ছে।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কাজ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একাধিক কর্মকর্তাও নিশ্চিত করেছেন, দুই নেতার বৈঠকের সম্ভাবনা প্রবল।

এর আগে গত শনিবার সিলেটে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ এখন একটি স্ট্রং ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক গ্রহণ করেছে। যাতে বিশ্বমঞ্চে আমাদের সমস্ত পররাষ্ট্র সম্পর্কের মাঝে একটি ভারসাম্য বজায় থাকে।’

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সে প্রসঙ্গে বললেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি এসেছে। তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করেছেন, তিনি বিশ্বাস করেন তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’

এখন পর্যন্ত পাওয়া সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রওনা দিয়ে নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে পৌঁছেই তিনি জাতিসংঘের কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নেবেন। এরপর ২২ সেপ্টেম্বর জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন। কিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনের সাইড লাইনেও করবেন কিছু দ্বিপক্ষীয় বৈঠক। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এরপর যাবেন সান ফ্রান্সিসকোতে। ২৬ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর বে এরিয়ায় একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশি উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের কিছু অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের পথে রওনা হবেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেছেন তিনি। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসে। সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

 

ট্রাম্পঅধিবেশনবৈঠকপ্রধানমন্ত্রীতারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise