Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শিল্পী-সাহিত্যিকদের নতুন প্লাটফর্ম ‘আর্টিস্ট ক্লাব’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৪:৩৬
শিল্পী-সাহিত্যিকদের নতুন প্লাটফর্ম ‘আর্টিস্ট ক্লাব’

বৃহস্পতিবার বনানীতে অবস্থিত ক্লাবের কার্যালয়ে কথা বলছেন ‘দি আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর শীর্ষ ব্যক্তিরা। ছবি : আগামীর সময়

গত বছরের অগাস্টে যাত্রা শুরু হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সামনে এসেছে শিল্পী-সাহিত্যিকদের নতুন প্লাটফর্ম ‘দি আর্টিস্ট ক্লাব লিমিটেড’। দেশের সকল স্তরের ও সকল মাধ্যমের শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করতে এবং একই সঙ্গে শিল্প-সাহিত্যের উন্নয়নে কাজ করতে এ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি ও সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা।

প্রাথমিকভাবে বিভিন্ন শিল্পমাধ্যমের ১২১ জন শিল্পী, সাহিত্যিক ও শিল্পানুরাগীদের সমন্বয়ে এ ক্লাবটি যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে আরও অনেকে যুক্ত হবেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বনানীতে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। এ সময় সুজিত মোস্তফা বলেছেন, ‘আর্টিস্ট ক্লাব দেশের সকল শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদের অধিকার আদায় এবং দেশে শিল্প-সংস্কৃতির উন্নয়নে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’

ক্লাবের সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী মারুফ কবির বলেছেন, ‘২০২৫ সালের ১৪ অগাস্ট আর্টিস্ট ক্লাব যাত্রা শুরু করে। নানা কারণে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে আমরা প্রতি সপ্তাহেই ক্লাবে সঙ্গীতানুষ্ঠান ছাড়াও কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। ইতোমধ্যে ৮০টির মতো সাপ্তাহিক অনুষ্ঠান হয়েছে। এছাড়াও ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বস্ত্রমেলার মতো ইভেন্ট। ভবিষ্যতে চিত্রকলা প্রদর্শনীসহ নিয়মিত শিল্প-সাহিত্যের নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

ক্লাব সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি শুধু শিল্পী-সাহিত্যিকদের একটি মিলনক্ষেত্র বা ক্লাব নয়, এটি লেখক-শিল্পীদের অধিকার আদায় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্ল্যাটফর্মও। আদর্শিক অনৈক্য ও আর্থিক প্রতিকুলতা ভেঙে শিল্পী-সাহিত্যিকদের জন্য একটি অনন্য মিলনক্ষেত্র প্রতিষ্ঠা করা এবং দেশের সকল শিল্পমাধ্যমের শিল্পী ও লেখক-কবিদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশের শিল্প ও সাহিত্যের উন্নয়নে কাজ করাই এ ক্লাবের মূল লক্ষ্য।

এছাড়া যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে শিল্পী-সাহিত্যিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করবে ক্লাব। পাশাপাশি সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করা এবং সারা দেশে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করতে নানা ধরনের উদ্যোগ নেবে এ ক্লাব।

আগামীতে এটি দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে একটি শক্তিশালী প্লাটফর্মে পরিণত হবে বলে প্রত্যাশা করছেন ক্লাব সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে শিল্প-সাহিত্যের আটটি মূল শাখাকে কেন্দ্র করে আর্টিস্ট ক্লাব বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এগুলোর মধ্যে রয়েছে- সঙ্গীত ও নৃত্যকলা, চারুকলা ও দৃশ্যশিল্প, অভিনয় ও পরিবেশন শিল্প, সাহিত্য, ডিজাইন ও প্রয়োগকলা, মিডিয়া ও ডিজিটাল আর্টস, হস্তশিল্প ও কারুশিল্প, লাইফস্টাইল ও অন্যান্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা, সাধারণ সম্পাদক ও নাট্যশিল্পী মারুফ কবির, কোষাধ্যক্ষ-নির্বাহী সদস্য ও সাহিত্যিক ফরিদ কবির, নির্বাহী সদস্য ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ অনেকে।


সংস্কৃতি‘আর্টিস্ট ক্লাব’
    শেয়ার করুন:
    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    প্রকল্প দেরি হলে শাস্তি

    প্রকল্প দেরি হলে শাস্তি

    ০৪ জুন ২০২৬, ০১:৩৯

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    ০৪ জুন ২০২৬, ০১:৪৫

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    ০৪ জুন ২০২৬, ০১:৪৪

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    ০৪ জুন ২০২৬, ০১:৫০

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    ০৪ জুন ২০২৬, ০২:০৮

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    ০৪ জুন ২০২৬, ০২:৩৩

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ০৪ জুন ২০২৬, ০২:২৩

    advertiseadvertise