Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

নজরুলবর্ষে ৬৪ জেলা ও ৭৪ উপজেলায় আয়োজন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৩:৪৮
নজরুলবর্ষে ৬৪ জেলা ও ৭৪ উপজেলায় আয়োজন

গ্রাফিকস: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুলবর্ষ’ উদযাপনে কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেশের ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুলবর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন। সেই ঘোষণার আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

নজরুলবর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার তৈরি, ক্যালেন্ডার প্রকাশ এবং স্মারক ডাকটিকিট অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন নিয়ে গবেষণামূলক কার্যক্রমও গ্রহণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক পরিসরে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের ইতিহাসেও নজরুলের চেতনা গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং মানবমুক্তির ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধু জাতীয় কবিই নন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের বজ্রকণ্ঠ, নিপীড়িত মানুষের মুক্তির দূত এবং সাম্য, মানবতা ও স্বাধীনতার চিরন্তন প্রতীক। পরাধীনতার যুগে নজরুল তাঁর কবিতা, গান ও লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আত্মমর্যাদাবোধ এবং শোষণ-বিরোধী চেতনা জাগিয়ে তুলেছিলেন। তাঁর ‘বিদ্রোহী’, ‘ভাঙার গান’, ‘সাম্যবাদী’ ও ‘কারার ঐ লৌহকপাট’-এর মতো সৃষ্টি আজও সংগ্রাম ও জাগরণের প্রেরণা হিসেবে বিবেচিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নজরুলবর্ষের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

কাজী নজরুল ইসলামনজরুলবর্ষ উদযাপন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!