Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

বাহাদুর শাহ পার্কে স্রোতের মে দিবসের অনুষ্ঠান বাতিল হলো কেন

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:১০
বাহাদুর শাহ পার্কে স্রোতের মে দিবসের অনুষ্ঠান বাতিল হলো কেন

অনুমতি নেওয়ার পরও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মে দিবসের অনুষ্ঠান আয়োজন করতে পারেনি স্রোত আবৃত্তি সংসদ। তাদের দাবি, ‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত সংঘাত তৈরি’ করতে পারে—এমন আশঙ্কায় অনুষ্ঠানটি করতে দেয়নি পুলিশ। ফলে বাধ্য হয়েই সেটি সরিয়ে নিতে হয় ঐতিহ্যবাহী লালকুঠি প্রাঙ্গণে।

শুক্রবার (১ মে) দেশের অন্যতম এই আবৃত্তি সংগঠনের সঙ্গে এসব ঘটনা ঘটে। শনিবার (২ মে) রাতে লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত জানিয়েছে স্রোত।

গত বছরও বাহাদুর শাহ পার্কে মে দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনটি। এর ধারাবাহিকতায় এবারও একই পরিকল্পনা করা হয়। এজন্য নেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক অনুমতি। নিরাপত্তা ছাড়পত্র দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), লালবাগ থানা ও সূত্রাপুর থানা। সে অনুযায়ী মহড়াসহ যাবতীয় প্রস্তুতি নেন স্রোতের সদস্যরা।

লিখিত বক্তব্যে স্রোত জানিয়েছে, সব ধরনের ছাড়পত্র নেওয়ার পরও ‘একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত সংঘাত তৈরির আশঙ্কায়’ ডিএমপি কর্তৃপক্ষ বাহাদুর শাহ পার্কে পহেলা মে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ঘোষণা করে।

‘পরে প্রশাসনের পরামর্শে স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের আন্তরিক সহযোগিতায় ঐতিহ্যবাহী লালকুঠি প্রাঙ্গণে মহান মে দিবস ২০২৬-এর অনুষ্ঠান আয়োজন করে স্রোত।’

চূড়ান্ত মুহূর্তে স্রোতের অনুষ্ঠান বাতিলের এমন ঘটনা গত বছরও ঘটেছিল। সে বছর ৫ সেপ্টেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনটি। তবে ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’র ব্যানারে জড়ো হওয়া একদল ব্যক্তির আপত্তির মুখে বাতিল হয় সেটি। অবশ্য বাহাদুর শাহ পার্কে গত বছরের মে দিবসের অনুষ্ঠান যথাযথভাবেই আয়োজন করা গিয়েছিল।

এবার কেন বাতিল

এবার কেন বাহাদুর শাহ পার্কে অনুষ্ঠান করা গেল না— সে প্রশ্ন ছিল স্রোত আবৃত্তি সংসদের সভাপতি মাহফুজ মাসুমের কাছে।

আগামীর সময়কে তিনি বলছিলেন, ‘আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ডিএমপি থেকে যথাযথভাবে অনুষ্ঠান করার জন্য অনুমতি নিয়েছিলাম। অনুষ্ঠানের দুই দিন আগে থানা থেকে আমাদের জানানো হয়, বাহাদুর শাহ পার্ক রক্ষা কমিটি থেকে আবেদন করা হয়েছে, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সেখানে করতে চায় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠানের দিন সকালে আমরা অনুষ্ঠানটি স্থানান্তর করি লালকুঠিতে।’

স্রোত লিখিত বক্তব্যে ‘একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত সংঘাত তৈরির আশঙ্কায় ডিএমপি শেষ পর্যন্ত ওই স্থানে ১ মে তারিখে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ঘোষণা করে’ বলে জানালেও পুলিশ বলছে ভিন্ন কথা।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানালেন, পুলিশের দিক থেকে কাউকে অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়নি। তিনি বলছিলেন, ‘যেহেতু দুটি অনুষ্ঠান একই সময়ে করার জন্য আবেদন এসেছে। আমরা আয়োজকদের বলেছিলাম, নিজেরা সমন্বয় করে অনুষ্ঠান করতে।’

এ বিষয়ে মাহফুজ মাসুম বললেন, ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ থিয়েটারের খন্দকার শাহ আলম ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের একই মঞ্চে আগে/পরে ব্যানার পরিবর্তন করে অনুষ্ঠান করার প্রস্তাবও দিয়েছিলাম। তারা সম্মত হননি।’

অবশ্য শেষ পর্যন্ত গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যও বাহাদুর শাহ পার্কে অনুষ্ঠান করেনি। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে করেছিল এ আয়োজন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনের সঙ্গে কথা হয় আগামীর সময়ের।

তিনি বলছিলেন, ‘আমরা বাহাদুর শাহ পার্কে মে দিবসের অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলাম। পরে জেনেছি, সেখানে আগেই স্রোত অনুমতি নিয়েছে। পুলিশ থেকে আমাদের বলা হয়েছিল, নিজেরা সমন্বয় করে অনুষ্ঠান করতে। আমাদের পক্ষ থেকে খন্দকার শাহ আলম তাদের সঙ্গে আলাপ করেছে।’

তবে সেই আলাপেও কোনো সমন্বয় সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে অনুষ্ঠান আয়োজন করে, জানান তিনি।

স্রোতও পরে লালকুঠিতে আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বলে জানান জোটের সভাপতি মানস বোস বাবুরাম।

বাহাদুর শাহ পার্কমে দিবস ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪০

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৩২

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    ১২ আগস্ট ২০২৬, ১৮:৫২

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪৫

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    advertiseadvertise