ভৈরবীর ‘শমযাত্রা’: গান, কবিতা ও কথামালায় শান্তির আহ্বান

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সোমবার অনুষ্ঠিত হয় ‘শমযাত্রা ২০২৬’
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘শমযাত্রা ২০২৬’।
গান, কবিতা, কথামালা ও সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শান্তি, সহাবস্থান এবং মানুষের কাছে মানুষের ফিরে আসার বার্তা নিয়ে আয়োজন করা হয় বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভৈরবীর আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনের মূল ভাবনা ছিল—হিংসা থেকে শান্তি, বিভাজন থেকে সহাবস্থান এবং যুদ্ধের ধ্বংস থেকে মানুষের কাছে মানুষের প্রত্যাবর্তন। গান, কবিতা, স্মৃতি, প্রশ্ন ও অপেক্ষার মধ্য দিয়ে ‘শমযাত্রা’ এগিয়ে যায় শান্তির আকাঙ্ক্ষার দিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলিয়াস নবী ফয়সাল।



