Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সংগীতশিল্পী দিনু বিল্লাহকে স্মরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯
সংগীতশিল্পী দিনু বিল্লাহকে স্মরণ

সংগৃহীত ছবি

গণসংগীতের ইতিহাস ও চর্চায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য লেখক, গবেষক ও সংগীতশিল্পী দিনু বিল্লাহকে স্মরণ করা হয়েছে। সম্প্রতি কানাডায় প্রয়াত এই শিল্পী ও গবেষকের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ ‘গণসংগীতের ইতিহাস: মিলিত প্রাণের কলরব’ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকা থিয়েটার ও অনন্যা প্রকাশনীর যৌথ আয়োজনে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ স্মরণ অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক।

আলোচনায় অংশ নেন শিল্প গবেষক মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, গবেষক ও শিক্ষক ড. সায়েম রানা এবং দিনু বিল্লাহর জীবনসঙ্গী মাহবুবা খানম কুঞ্জ।

গবেষক মফিদুল হক বলেন, অনেক গুণী মানুষের সান্নিধ্যে বেড়ে ওঠার ফলে দিনুর অভিজ্ঞতার পরিসরও ছিল বিস্তৃত। সেই সময়ের সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের সঙ্গে তার সম্পর্ক দিনুর জীবন ও লেখায় নানাভাবে ছাপ ফেলেছে। ষাটের দশকের দ্বিতীয়ার্ধের যে সাংস্কৃতিক পরিবেশ, তার মধ্যেই দিনু বেড়ে উঠেছেন। তার চলাফেরায় এক ধরনের আভিজাত্য থাকলেও নিজের ব্যাপারে কোনো অহমিকা ছিল না।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন,‘মিলিত প্রাণের কলরব’ শুধু গণসংগীতের ইতিহাসের বই নয়, একটি সময়কে বোঝারও গুরুত্বপূর্ণ দলিল। কোন গান কখন, কোথায় ও কীভাবে গাওয়া হয়েছে এবং তার উৎস কী—এসব তথ্যের পাশাপাশি দিনু বিল্লাহ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও বইটিতে যুক্ত করেছেন। ফলে সেই সময়টাকে পাঠকের কাছে সহজে ধরা যায়।

আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

দিনু বিল্লাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী