Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

৬২ বছরে প্রথম শিল্পকলার মঞ্চে

রুনা লায়লা বললেন, ‘জীবনে অনেক বেশিই পেয়েছি’

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২০:৫৬
রুনা লায়লা বললেন, ‘জীবনে অনেক বেশিই পেয়েছি’

কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

কিংবদন্তি শিল্পী রুনা লায়লা মঞ্চে প্রবেশ করতেই দর্শকপূর্ণ মিলনায়তন মুখরিত হলো তুমুল করতালিতে। মঞ্চে তখন সঞ্চালক ও অভিনেতা আফজাল হোসেন জানালেন, ৬২ বছরের সংগীতজীবনে প্রথমবার রুনা লায়লা শিল্পকলা একাডেমির আমন্ত্রণে গাইতে এলেন। এই মুহূর্তে তার কেমন লাগছে? জানতে চাইলে রুনা লায়লার সংক্ষিপ্ত জবাব, ‘অবশেষে ডেকেছে, এটাই তো বেশি।’ আমন্ত্রণ জানানোর জন্য শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ দিয়ে রুনা লায়লা বলেন, ‘আল্লাহ আমাদের দেশের অনেক ভালো করুক। আমরা সবাই যেন দেশের জন্য কাজ করি।’

যারা স্বাধীন দেশের জন্য প্রাণ দিয়েছেন, ভাষার জন্য প্রাণ দিয়েছেন- তাদেরকে শ্রদ্ধা জানিয়ে রুনা লায়লা প্রথম গান হিসেবে গেয়ে শোনান ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ ভুলিনি আমরা’।

আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। 

এর আগে অনুষ্ঠানে রুনা লায়লাকে সম্মাননা জানায় শিল্পকলা একাডেমি। তাকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বললেন, ‘যিনি সুরকে করেছেন সাধনা, সাধনাকে করেছেন জীবন, আর জীবনকে উৎসর্গ করেছেন সঙ্গীতের চিরনতুন সৌন্দর্যের উদ্দেশ্যে—বাংলাদেশের সেই প্রিয় শিল্পী রুনা লায়লার প্রতি বিনম্র শ্রদ্ধা। আপনার অসামান্য সংগীত সাধনা, আন্তর্জাতিক অঙ্গনে সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের প্রেরণার উৎস হিসেবে স্বীকৃতিস্বরূপ আপনাকে এই বিশেষ সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ বলেন, ‘সময় এসেছে, তরুণদেরকে প্রকৃত সংগীতের দিকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার।’ এক্ষেত্রে রুনা লায়লা বড় ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, সংগীতকে কেবল আনন্দের উৎস হিসেবে না দেখে, মানুষের চিন্তা গঠন এবং সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দেখতে হবে।’ আরও বক্তব্য দেন সংস্কৃতি সচিব কানিজ মওলা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
রুনা লায়লা

দ্বিতীয় পর্বে শুরু হয় রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান। অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় একে একে গান শোনান রুনা লায়লা। গানের ফাঁকে চলে আফজাল হোসেনের সঙ্গে আলাপ। রুনা লায়লা বললেন, ‘আমার ৭৪ বছর বয়স। তবুও লাইভ গাইতেই পছন্দ করি। কারণ ঠোঁট মেলাতে গেলে কোথায় থামব, আর ধরব- ভুলে যাই।’ এরপরই তিনি গাইতে শুরু করেন ‘যখন থামবে কোলাহল’ গানটি। দর্শক সারিতে তখন পিনপতন নিরবতা।

গান আড্ডার এক পর্যায়ে আফজাল হোসেন বললেন, খুশবন্ত সিং একবার বলেছিলেন, ‘আমাদের রুনা লায়লাকে দিয়ে দাও। আমরা ফারাক্কা বাঁধ দিয়ে দেব’। পাশে দাঁড়িয়ে রুনা লায়লা বললেন, ‘আমি যাইনি। এইখানেই থাকব।’

এরপর গান আর কথামালায় মেতে ওঠে এই সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে রুনা লায়লা গেয়ে, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘যে জন প্রেমের ভাব জানে না’সহ বিখ্যাত সব গান। দর্শক সারিও তখন ভেসে যায় কালজয়ী এই শিল্পীর সুরের খেয়ায়।

আফজাল হোসেন যখন জানতে চান, জীবনে কোনো অপূর্ণতা আছে কিনা? রুনা লায়লা বললেন, ‘আমি মনে করি না, এই জীবনে এর চেয়ে বেশি লাগবে। অনেক বেশিই পেয়েছি। আল্লাহর কাছে আমি চাই, আরও যেন গাইতে পারি।’ এভাবেই গান ও কথামালায় মেতে ওঠে দুই ঘণ্টাব্যাপি রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজক শিল্পকলা একাডেমি জানায়, এই সংগীতানুষ্ঠানের টিকেট বিক্রি হতে সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দেওয়া হবে।

রুনা লায়লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি