Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

প্রাচ্যনাট স্কুলের ২৫ বছর: দুই দিনব্যাপী হবে উৎসব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৮:৪৬
শেয়ার করুন:
প্রাচ্যনাট স্কুলের ২৫ বছর: দুই দিনব্যাপী হবে উৎসব

ছবি: আগামীর সময়

বাংলাদেশের নাট্যচর্চায় অন্যতম প্রতিষ্ঠান প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। আগামী ৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

‎২০০১ সালে যাত্রা শুরু করা প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন গত ২৫ বছরে ৫০টি ব্যাচের মাধ্যমে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীকে অভিনয় ও থিয়েটার ডিজাইনে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৫১তম ব্যাচের কার্যক্রম চলমান রয়েছে। অভিনয়ের পাশাপাশি আলো, পোশাক, মঞ্চসজ্জা, থিয়েটার গেমস, পথনাটক, ইমপ্রোভাইজেশন, মৌলিক ভিডিওগ্রাফি ও মাল্টিমিডিয়াসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

‎প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এই পথচলায় প্রাচ্যনাট স্কুলের শিক্ষার্থীরা থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন অনেক সাবেক শিক্ষার্থী।

‎উৎসবের প্রথম দিন ৩০ জুলাই বিকাল ৬টায় আলোচনাসভা, উৎসবের উদ্বোধন এবং ৫০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক আফসানা বেগম এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাচ্যনাট স্কুলের ৫০তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'রথের রশি' নাটক মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহানা রহমান সুমি।

‎‎উৎসবের দ্বিতীয় দিন ৩১ জুলাই অনুষ্ঠিত হবে 'নাটকে শিক্ষা ও নাট্যশিক্ষা : প্রেক্ষিত বাংলাদেশের সমকালীন সমাজ ও সংস্কৃতি' শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সাইদুর রহমান লিপন এবং মূল আলোচক থাকবেন অসীম দাশ। এছাড়া কাজী রোকসানা রুমা, রেজা আরিফ, উম্মে ফারহানা, শামিমা শওকত লাভলী, জামিল আহমেদ ও আজাদ আবুল কালাম আলোচনায় অংশ নেবেন।

‎সেমিনারের পর থাকবে ফ্ল্যাশ মব পারফরম্যান্স, উন্মুক্ত আড্ডা, বিভিন্ন নাট্যদলের পরিবেশনা, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ, সংবর্ধনা এবং প্রাচ্যনাট স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন।

প্রাচ্যনাট স্কুলউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য