‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’
আগামীর সময় প্রতিবেদক

আহমদ ছফার ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ আবৃত্তি ও মঞ্চপরিকল্পনায় তুলে ধরেছে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ
সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ যেন প্রকৃতি, জীবন ও মানুষের গভীর সম্পর্কের এক দার্শনিক অন্বেষণ। সেই ভাবনাকেই আবৃত্তি ও মঞ্চপরিকল্পনার মধ্য দিয়ে দর্শকের সামনে তুলে ধরেছে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে প্রযোজনাটির পরিবেশনা অনুষ্ঠিত হয়। হলভর্তি দর্শক পুরো সময়জুড়ে উপভোগ করেন পরিবেশনাটি।
প্রযোজনাটিতে প্রকৃতির ভাষা বোঝা মানুষের জীবনবোধ, অভিজ্ঞতা ও মাটির সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথা উঠে আসে। প্রকৃতির নানা রূপ ও পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের জীবনযাপন, অনুভব এবং টিকে থাকার আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয় আবৃত্তি ও মঞ্চভাষায়।
আবহসংগীত ও আলোকবিন্যাসে ছিলেন ওয়াহিদ আনসার হিল্লোল। আলোক প্রক্ষেপণে কাইসুর রহমান, আলোকচিত্রে জুলকার নাঈন, শব্দ নিয়ন্ত্রণে সমীর সাউন্ড এবং প্রচারে ছিলেন সাফিন মুরাদ। প্রযোজনাটির ব্যবস্থাপনায় ছিলেন প্রশান্ত অধিকারী এবং প্রযোজনা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন অধিকারী।







