Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

‘জজ মিয়া ব্যারিস্টার মিয়া তদন্ত মানুষ আর চায় না’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৯:৫৯
‘জজ মিয়া ব্যারিস্টার মিয়া তদন্ত মানুষ আর চায় না’

গণপতি চক্রবর্তীকে সপরিবারে খুনের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে খুনের ঘটনায় দেশবাসী বিশ্বাসযোগ্য তদন্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম।

আজ বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রংপুরের নৃশংস হত্যাকাণ্ডসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম জেলা সিপিবি এ সমাবেশ করেছে।

সমাবেশে মোহাম্মদ শাহআলম বললেন, ‘এদেশে দীর্ঘকাল ধরে আইনের শাসন অনুপস্থিত। হাসিনার ১৭ বছরে দেখিনি। তার আগেও দেখিনি। ইউনূসের আমলে তো ছিলই না। এ কারণে পুলিশের কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা কমে গেছে।’

গণপতিসহ চারজনকে হত্যার ঘটনায় পুলিশের বক্তব্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি বললেন তিনি, ‘দুই মাদকসেবী ছেলে একে একে চারজনকে খুন করার যে বর্ণনা পুলিশ দিয়েছে, অধিকাংশ মানুষ সেটা বিশ্বাস করছে না। মানুষের মনে নানা সন্দেহ। এ নৃশংস ঘটনা দেশের আপামর মানুষের হৃদয়ে আঘাত করেছে। সবাই নির্মোহ বিশ্বাসযোগ্য তদন্ত চায়। কোনো জজ মিয়া, ব্যারিস্টার মিয়া মার্কা তদন্ত জনগণ আর দেখতে চায় না।’


আরও পড়ুন

হত্যার পর ঘুম দিয়ে উঠে মরদেহ টুকরো করে গুম

২৬ আগস্ট ২০২৬

শাহআলম আরও বললেন, ‘সরকারের ভেতর বিভিন্ন মহলকে খুশি রেখে চলার প্রবণতা দেখতে পাচ্ছি। রাজাকার-আলবদর, মববাজ, মাইনাস টু, মাইনাস থ্রি প্রবক্তাদের খুশি করে দেশ চালানো যাবে না। পশ্চিমা দূতাবাসকে খুশি করতে গিয়ে মানুষকে অখুশি করলে শেষে নিজেরাই মাইনাস হয়ে যাবেন।’

‘জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, উগ্রবাদীদের থামাতে না পারলে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে, তার পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।’

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সভাপতি কানাইলাল দাশ, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণের সহ সাধারণ সম্পাদক সেহাব উদ্দীন সাইফু, মেহেদী মিন্টু।

চট্টগ্রামরংপুরগণপতি চক্রবর্তীকে সপরিবারে খুন
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    advertiseadvertise