Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হত্যার পর ঘুম থেকে উঠে মরদেহ টুকরো করে গুম

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৯:০৫
হত্যার পর ঘুম থেকে উঠে মরদেহ টুকরো করে গুম

ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহীকে হত্যায় গ্রেপ্তার দুই আসামি। ছবি: আগামীর সময়

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমসের সিপাহি আবু রায়হান তালুকদারকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের পর জব্দ করা হয়েছে হত্যা ও মরদেহ গুমে ব্যবহার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম।

সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল আজ বুধবার জানিয়েছেন এসব তথ্য। গ্রেপ্তার দুজন হলেন মো. রাজু ও তার বন্ধু মো. জিতুল। হত্যার ঘটনার এক মাস পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার রাজু হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার পর রায়হানের বাড়িতেই ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন মরদেহ টুকরো করে ফেলে দেন পাশের জঙ্গলে। জিজ্ঞাসাবাদে এসব জানিয়েছেন বলে দাবি পুলিশের।

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে আবু রায়হান তালুকদার (৪৫)। তিনি কাজ করতেন রাজধানীর কমলাপুরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট দপ্তরের সিপাহি হিসেবে। 


আরও পড়ুন

মারিয়ার মৃত্যু কীভাবে, পেছনে কারা?

০২ জুলাই ২০২৬



স্বজনরা জানান, সোয়াইতপুর গ্রামে পাশাপাশি বাড়িতে থাকতেন রায়হান ও তার বড় ভাই নুরুল ইসলাম। নুরুলের বাড়িতে তাদের বৃদ্ধা মা থাকেন। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। রায়হানের বাড়িটি খালি থাকত। প্রায়ই ঢাকা থেকে এসে ওই খালি বাড়িতে রাতে ঘুমাতেন তিনি। বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলেন আসামি মো. রাজু।  

তার বড় ভাই নুরুল জানালেন, গত ২৩ জুলাই রাতে রায়হান বাড়ি এসেছিলেন। দুই দিন থেকে ঢাকা যাওয়ার কথা ছিল তার। তবে ২৬ জুলাই নির্ধারিত দিনে কর্মস্থলে না ফেরায় সহকর্মীরা বাড়িতে ফোন করে খোঁজ নেন। স্বজনরা তখন বুঝতে পারেন, রায়হান নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ।

পরের দিন তার বড় ভাই মো. নুরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন। ২ আগস্ট আশপাশে খুঁজতে গিয়ে বাড়ির পাশের জঙ্গলে চারটি ট্রাভেল ব্যাগ পায় পুলিশ। সেগুলো খুলে পাওয়া যায় মানবদেহের বিভিন্ন খণ্ডিত অংশ। স্বজনরা সেটি রায়হানের বলে শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জিডি করার দিন থেকে খোঁজ নেই বাড়ির কেয়ারটেকার রাজু ও তার এক বন্ধুর। ওই দুজনকে আসামি করে ৪ আগস্ট থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই নুরুল।


আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

২৪ আগস্ট ২০২৬


এরপর গতকাল রাতে মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাতে সহকারী পুলিশ সুপার ইস্রাফিল জানালেন, টাকা নিয়ে তর্কের জেরে ২৪ জুলাই রাতে রায়হানকে হত্যা করেন রাজু। ওই বাড়িতেই রাতে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন মরদেহ টুকরো করে চারটি ট্রাভেল ব্যাগে ভরে খবর দেন বন্ধু জিতুলকে। দুইজন মিলে ব্যাগগুলো ফেলে দেন পাশের জঙ্গলে। 

তাদের দেওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে জঙ্গল থেকে উদ্ধার করে হত্যায় ব্যবহৃত চাপাতি, চাকু, লোহার রড, রক্তমাখা পাঞ্জাবিসহ বেশ কিছু আলামত।

হত্যার কারণ ও অন্যান্য বিষয় বিস্তারিতভাবে জানাতে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

ময়মনসিংহফুলবাড়ীয়াহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    advertiseadvertise