Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

নারী অধিকারকে সমর্থন জানিয়ে জলতরঙ্গের সাংস্কৃতিক সন্ধ্যা ‘শোন আহ্বান’

  • আগামী ৮ মে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আয়োজনটি
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৪:২৪
নারী অধিকারকে সমর্থন জানিয়ে জলতরঙ্গের সাংস্কৃতিক সন্ধ্যা ‘শোন আহ্বান’

নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ‘শোন আহ্বান’ নামক একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে জলতরঙ্গ।

আগামী শুক্রবার (৮ মে) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এ আয়োজনটি।

জলতরঙ্গ এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে বাংলার নারীদের জীবন নিয়ে রচিত বিভিন্ন গান-কবিতার মিশেলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরীসহ বিখ্যাত ব্যক্তিদের রচিত প্রচলিত ও অপ্রচলিত ভিন্নস্বাদের নানান গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এই আসরটি।

বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে জলতরঙ্গ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলতরঙ্গের নিয়মিত শিল্পীদের পাশাপাশি এই অনুষ্ঠানে অতিথিশিল্পী হিসেবে আবৃত্তি করবেন বাচিকশিল্পী ও মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ এবং দেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার।

ম্রো আদিবাসী সম্প্রদায় থেকে এ বছরই প্রথমবারের মত একজন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। সেই যাপাও মুরুংকেও দেখা যাবে জলতরঙ্গের এই আয়োজনে। অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে তাকে।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা। জলতরঙ্গের এই আসর সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানব সভ্যতার পেছনে নারীর ভূমিকা অনস্বীকার্য। যুগ যুগ ধরে নারীকে অবদমনের চেষ্টা করা হয়েছে। পুরুষের পাশাপাশি নারীর যে শক্ত একটা অবস্থান তৈরি হয়েছে তা ভেঙে দিতে চেয়েছে কেউ কেউ সর্বদাই। অথচ, এই নারীরাই পুরুষদের পাশে থেকে নিজেকে প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছেন। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, নিজেদের অধিকার রক্ষা করতে এই বাংলার প্রতিটি নারীকে যে যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে, জলতরঙ্গ সে লড়াইকে সম্মান করে। নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি জলতরঙ্গের রয়েছে পূর্ণ সমর্থন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সমাজ রূপান্তরে সংগীত হল সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সংগীতের আবেদন সর্বজনীন। সংগীতের সঙ্গে মানুষের এই যে আত্মিক যোগাযোগ, তা দিয়ে সমাজকে আলোড়িত করা যায়, সুস্থ মনমানসিকতা তৈরি করা যায়, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে উদ্বুদ্ধ করা যায়। এ লক্ষ্যেই গত প্রায় এক দশক ধরে জলতরঙ্গ কাজ করে চলেছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানজলতরঙ্গবিশ্ব সাহিত্য কেন্দ্রনারী অধিকারনারীর মর্যাদানারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে