Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

কচি-কাঁচার মেলার সাত দশক পূর্তি উৎসব শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ২৩:২৯
কচি-কাঁচার মেলার সাত দশক পূর্তি উৎসব শুরু

সংগৃহীত ছবি

ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার সাত দশক পূর্তি উপলক্ষে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী আনন্দোৎসব। শুক্রবার দেশের বিভিন্ন শাখা থেকে আসা শিশু-কিশোর, সংগঠক ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দেয়ালপত্রিকা প্রদর্শনী, বাংলা বর্ণমালা বিষয়ক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় উৎসবের প্রথম দিন।

১৯৫৬ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠিত কচি-কাঁচার মেলা দীর্ঘ সাত দশক ধরে শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে কাজ করে আসছে।

সকালে দেয়ালপত্রিকা প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দেশের বিভিন্ন শাখার মেলা থেকে আসা ভাইবোনদের তৈরি দেয়ালপত্রিকায় শিশু-কিশোরদের চিন্তা, সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও চিত্রকর্মের নানা দিক উঠে আসে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা। দ্বিতীয় হয় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা এবং তৃতীয় স্থান পায় মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা।

এরপর অনুষ্ঠিত হয় বাংলা বর্ণমালা বিষয়ক কর্মশালা। এটি পরিচালনা করেন শিল্পী, নকশাবিদ ও বাংলা হরফ গবেষক সব্যসাচী হাজরা। শিশু-কিশোরদের সামনে বাংলা বর্ণের ইতিহাস, উৎপত্তি ও ক্রমবিকাশ সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরেন তিনি। সময়ের সঙ্গে বাংলা বর্ণ কীভাবে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পেয়েছে, হরফের গঠন ও মুদ্রণের সঙ্গে এর সম্পর্কসহ বিভিন্ন বিষয়েও ধারণা দেন।

সাত দশক পূর্তি উপলক্ষে গত ২৮ ও ২৯ আগস্ট কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় ‘যুক্তিতে শাণিত হোক ভাবনা ও ভাষা’ স্লোগানে দু’দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় মেলাসহ মোট আটটি মেলার ৫৮ জন অংশ নেয়। কর্মশালার বাছাই পর্ব থেকে নির্বাচিত আটজন সেরা বিতার্কিককে নিয়ে গঠন করা হয় ‘কচি দল’ ও ‘কাঁচা দল’।

শুক্রবার বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, ‘শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা উচিত।’ টসের মাধ্যমে পক্ষ ও বিপক্ষ নির্ধারণের পর দুই দলের বিতার্কিকেরা তথ্য, যুক্তি, পাল্টা যুক্তি ও খণ্ডনের মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিযোগিতায় ‘কাঁচা দল’ চ্যাম্পিয়ন এবং ‘কচি দল’ রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন স্বস্তিকা সাহা মন।

আরও পড়ুন

ইয়োন ফসের ‘সুসানাহ্’ মঞ্চস্থ করল আইইউবি

০২ অক্টোবর ২০২৬

চ্যাম্পিয়ন ‘কাঁচা দল’-এর সদস্যরা হলেন দলনেতা নিহারা চক্রবর্তী, ফাইরুজ ইসলাম, সুদেষ্ণা সাহা দুষ্টু ও অভিরূপ চৌধুরী। রানার্সআপ ‘কচি দল’-এর সদস্যরা হলেন দলনেতা আরিয়ান চৌধুরী, নূরুননাহার জারিফা, চিত্রিতা সরকার ও স্বস্তিকা সাহা মন।

বিতর্কের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সক্রিয় বিতার্কিক সুস্ময় চক্রবর্তী। বিচারকের দায়িত্ব পালন করেন বিতার্কিক, একাডেমিক প্রশিক্ষক ও আবৃত্তিশিল্পী লাবণ্য মল্লিক।

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান দেয়ালপত্রিকা প্রদর্শনী, বাংলা বর্ণমালা বিষয়ক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভাইবোনদের অভিনন্দন জানান। শিশু-কিশোরদের সমৃদ্ধ আগামী গড়ে তুলতে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির চর্চায় আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিকেলে সারাদেশের শাখা মেলার ভাইবোনদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শাখা থেকে আসা শিশু-কিশোরদের গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাত দশক পূর্তির উৎসব।

দু’দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সকালে রয়েছে স্মৃতিচারণমূলক আয়োজন। বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কচি-কাঁচার মেলার সাত দশক পূর্তির এ আয়োজন শেষ হবে।

কচি-কাঁচার মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!