Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাদেশ–জার্মানির যৌথ কবিতা সন্ধ্যা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯
শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাদেশ–জার্মানির যৌথ কবিতা সন্ধ্যা

সংগৃহীত ছবি

শান্তি, সম্প্রীতি ও মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে ধানমন্ডির গোয়েথে-ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশেষ কবিতা পাঠের আয়োজন ‘পিস অ্যান্ড এমপ্যাথি: জার্মান-বেঙ্গলি পোয়েটিক হারমনি’।

গোয়েথে-ইন্সটিটিউট বাংলাদেশ ও ‘অতঃপর শব্দায়ন’-এর যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক কবিতা প্ল্যাটফর্ম ‘লিরিক-লাইন’-এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গোয়েথে-ইন্সটিটিউট বাংলাদেশের ইন্সটিটিউট ডিরেক্টর ফ্র্যাঙ্ক ভের্নার বলেন, ‘বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে মানবিক সহমর্মিতা ও শান্তি ছড়িয়ে দিতে কবিতার বিকল্প নেই। এ ধরনের যৌথ উদ্যোগ দুই সংস্কৃতির মেলবন্ধন ও আন্তর্জাতিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।’

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি গোলাম কিবরিয়া পিনু, ঝর্ণা রহমান, শাহেদ কায়েস এবং অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী অপি করিম। জার্মানি থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন জার্মান কবি টিম হল্যান্ড, আনিয়া কাম্পমান এবং ওজান জাকারিয়া কেসকিনকিলিস।

জার্মানি ও বাংলাদেশের কবিতার সাংস্কৃতিক সংলাপ, কবিতা, দর্শন, প্রয়োগ ও পারস্পরিক প্রভাব তুলে ধরেন শিক্ষাবিদ ও নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম। এছাড়াও প্রতিটি কবিতা পাঠের সঙ্গে লাইভ মিউজিক পরিচালনা করেন কবি ও সঙ্গীতশিল্পী শিবু কুমার শীল, সুত্রধর অর্জুন, মো. রাজিব ও মো. আশিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদাব হাশমি ও মার্শিয়া শাওন।

অতঃপর শব্দায়নের চিফ ভিশনারি অফিসার যোবায়ের শাওন বলেন, ‘অস্থির এই পৃথিবীতে কবিতার কাছে নির্দ্বিধায় আশ্রয় নেওয়া যায়, শোষণের বিরুদ্ধে আর সহমর্মী সমাজের আকাঙ্ক্ষা করা যায়। এমন নানামুখী উদ্যোগ হয়তো বৈশ্বিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখতেও পারে।’

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে কবি ফারুক মাহমুদ, নিশাত জাহান রানা, তুষার প্রসুন, রবু শেঠ, থিওটোনিয়াস গমেজ, নাহিদ কায়সার, সুমন পাটোয়ারী, গোলাম মুক্তাদিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অতঃপর শব্দায়ন ও গোয়েথে-ইন্সটিটিউট বাংলাদেশের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো ভাষাগত ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা এবং বিশ্বশান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise