রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
আজ রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান এ অভিযোগপত্র দেন।
এই অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে।
এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার সহায়তার অভিযোগ আনা হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় রামিসা।
এ ঘটনায় ওই দিনই পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আসামিদের।






