Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

রামিসা ধর্ষণ-হত্যা

তড়িঘড়ি বিচার নিয়ে প্রশ্ন হাইকোর্টের

  • এক দিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণকে ‘অস্বাভাবিক’ বলেছেন হাইকোর্ট
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৮:১০
শেয়ার করুন:
তড়িঘড়ি বিচার নিয়ে প্রশ্ন হাইকোর্টের

মামলার চার দিনের মধ্যে অভিযোগপত্র; তার আট দিনের মধ্যে অভিযোগ গঠন; তারপর দুই দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ করে এক সপ্তাহের মধ্যে রায়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ-হত্যার মামলাটি এগিয়েছিল এমন দ্রুতগতিতে; যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে।

শিশু ধর্ষণ-হত্যার ব্যাপক আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালতের বিচারক বলেছেন, বিচারিক আদালতে এক দিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণের বিষয়টি অস্বাভাবিক।

এই ধরনের মামলার বিচার দ্রুত হওয়ার বিষয়টিতে গুরুত্ব দিয়েই হাইকোর্টের বিচারক বলেছেন, তবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্ত না হয়।

আগামীর সময় গ্রাফিকসসাত বছরের রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে পাঁচ মাস আগে দেওয়া রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার হাইকোর্টের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্নাকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়টি দিয়েছেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।

বিচারটি দ্রুত হওয়ায় সন্তোষ জানিয়েছেন শিশুটির বাবা, মামলার বাদী হান্নান মোল্লা। স্বপ্নাকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সাংবাদিকদের সেই প্রশ্নে তিনি বলেছেন, রায়টি বিস্তারিত জেনে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পর তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রামিসা থাকত পল্লবীর একটি ফ্ল্যাটে তার বাবা-মার সঙ্গে। একই ভবনের একটি ফ্ল্যাটে সোহেল রানা ও স্বপ্না দম্পতিও থাকতেন।

গত ১৯ মে সকালে সোহেল রানার বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায়, হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল শিশুটিকে।

হান্নান মোল্লা পরদিন দুজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। এরপর গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। তাতে সাক্ষী করা হয় মোট ১৮ জনকে।

অভিযোগ গঠনের পর হত্যাকাণ্ডের ১৯ দিনের মধ্যে গত ৭ জুন রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ের পর গত ৯ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) পাঠানো হয় হাইকোর্টে। এর দুদিন পর আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করেন। তার শুনানি শেষে আজ রায় হলো।


আরও পড়ুন

রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

১৭ নভেম্বর ২০২৬

হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে জ্যেষ্ঠ বিচারক ভীষ্মদেব চক্রবর্তী বলেছেন, ‘১৬ জন সাক্ষীর এক দিনে সাক্ষ্যগ্রহণ একটি অস্বাভাবিক ঘটনা।‘

‘তবে সম্ভবত বিচারক অনেক দক্ষ হয়ে থাকতে পারেন এবং তর্কিত মামলাটিতে মিসকারেজ অব জাস্টিজ ঘটেনি। কিন্তু তারপরও এক দিনে ১৬ জনের সাক্ষী গ্রহণ করা একটি অস্বাভাবিক ঘটনা।’

শিশু রামিসা হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ক্ষোভ-বিক্ষোভ হয়েছিল। তার বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী, ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছিলেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, অপ্রাপ্তবয়স্ক শিশুকে নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে ‘জাস্টিস হারিড, জাস্টিস বারিড’- অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচারের কবর রচিত হয়- এই নীতির কথা মনে রাখতে হবে।

এ ধরনের মামলার বিচার যুক্তিসংগত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দিয়েছেন হাইকোর্ট। তবে তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন।

আবার ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’- প্রবাদ উল্লেখ করে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘যদিও এ মামলায় ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি, কিন্তু এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্বাভাবিক মনে করেন আদালত।’

এতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ- উভয়েরই যে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে, তা-ও মনে করিয়ে দিয়েছেন উচ্চ আদালত।

আদালতে দুই আসামি সোহেল রানা (বাঁয়ে) এবং স্বপ্না খাতুন

স্বপ্না খাতুন কেন খালাস?

বিচারিক আদালতের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড হলেও হাইকোর্টের রায়ে পুরোপুরি দায়মুক্ত হয়েছেন স্বপ্না খাতুন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, এই আসামি গ্রেপ্তারের পর যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানে তিনি পুরো ঘটনা স্বীকার করেছেন। এটি যেমন আদালত বিবেচনা করেছেন, তেমনিভাবে এই ঘটনার সাক্ষী, বিশেষ করে মামলার বাদী (নিহতের বাবা), নিহতের মা, ও প্রতিবেশীরা যে সাক্ষ্য দিয়েছেন, তা-ও বিবেচনায় নিয়েছেন।

‘আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রামিসাকে ধর্ষণ এবং তাকে নির্মমভাবে হত্যার জন্য সোহেল রানা দায়ী। এই বিবেচনা করে সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশটি বহাল রেখেছেন,’ বলেন অ্যাটর্নি জেনারেল।

অন্য আসামির খালাস পাওয়া নিয়ে রুহুল কুদ্দুস বলেন, ‘স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে- যেহেতু মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যাকাণ্ড ঘটানো এবং সোহেল রানার জবানবন্দিতে এই অংশটুকুতে তিনি নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততা এখানে উল্লেখ করেননি। এবং আদালতও বলেছেন যে, কোনো একটা ধর্ষণ কাজে কোনো একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই।

‘তবে আদালতে এ-ও বলেছেন যে, অন্যান্য সাক্ষীর সাক্ষ্য থেকে প্রমাণিত হয়, স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিনতলার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু মূল যে অভিযোগ এবং অপরাধ- ধর্ষণ এবং হত্যা- তার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।’

স্বপ্না খাতুনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- এই প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছি। ফলে এ বিষয়ে রাষ্ট্রের পক্ষে সরকারের মতামতের প্রয়োজন আছে।

‘এই মামলাটির বাদী ছিলেন রামিসার পিতা। তার সঙ্গেও একটা পরামর্শ করার প্রয়োজন আছে। তিনি দ্রুত বিচার নিষ্পত্তি করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছিলেন। চার মাস ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিলটা নিষ্পত্তি হলো। এটা একটা নতুন নজির।’

রামিসা হত্যাশিশু ধর্ষণশিশু হত্যাহাইকোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক