Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

‘একদলীয়’ নির্বাচনের পথে সুপ্রিম কোর্ট বারও

গোলাম রব্বানী
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:২৩
‘একদলীয়’ নির্বাচনের পথে সুপ্রিম কোর্ট বারও

রাজনীতি, ক্ষমতা আর সংঘাতের বাইরে কোথাও যদি ন্যায়বিচারের আলো জ্বলে, তবে সেটি বিচারাঙ্গনেই। কিন্তু সেই আদালতপাড়াতেই যখন আইনজীবীদের নির্বাচন ঘিরে ওঠে পক্ষপাত, বর্জন আর নিয়ন্ত্রণের অভিযোগ— তখন প্রশ্নটা শুধু একটি নির্বাচনের থাকে না, প্রশ্ন ওঠে বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচনগুলো যেন সে প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে। একসময় যে নির্বাচন ছিল আইনজীবীদের গণতান্ত্রিক চর্চার প্রতীক, তা এখন পরিণত হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিশোধ আর রাজনৈতিক বিভাজনের মঞ্চে। এমনটি ছিল না অবশ্য। দেশে যখন একদলীয় নির্বাচনের মহোৎসব চলছিল, তখনো সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্বচ্ছ ছিল; বিএনপিপন্থীরা অংশ নিতেন এবং জিততেন।

এর আগে ২০২৩ সালে আওয়ামীপন্থীদের একতরফা দখল, ২০২৪ সালে সংঘর্ষ আর ব্যালট বাক্স ছিনতাই; গণঅভ্যুত্থানের পর ২০২৬-এ আওয়ামীপন্থী আইনজীবীদের প্রার্থিতা বাতিল করে কার্যত একপক্ষীয় নির্বাচন— সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনও কি একদলীয় নির্বাচনের দিকে এগোচ্ছে?

বিষয়টি আরও খোলাসা করা যাক। ২০২৬ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিএনপিপন্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। ১৪ পদের ১৩টিতেই জয়ী হয়েছেন তারা। একটি সদস্যপদ পেয়েছেন জামায়াতপন্থী প্যানেলের এক প্রার্থী। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলেও এটি চরমভাবে নিয়ন্ত্রিত ছিল বলে অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসংশ্লিষ্টতার অভিযোগে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবার। একই পরিস্থিতি ছিল ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আগামীর সময়কে বলেছেন, ‘যেসব আইনজীবী নিয়মিত মামলা লড়ছেন তাদের প্রার্থিতা বাতিল করা সঠিক সিদ্ধান্ত ছিল না। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ন্যায়বিচারের পরিপন্থী।’

মনজিল মোরসেদের মতে, হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে চলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সে প্রত্যাশা আর পূরণ হলো না। ফলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষ আস্থা হারাবে। কারণ, আইনজীবীরাও এর অংশ। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি একটা পদক্ষেপ নিতে পারতেন। আর গত বছর কোনো নির্বাচনই হয়নি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। কেন হয়নি সে উত্তরও যেন অজানা। তবে বিএনপির ‘হাইকমান্ডের ইঙ্গিতে’ এ নির্বাচন স্থগিত করা হয়েছে, এমন অভিযোগ ছিল।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরপর সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের খুব বেশি দেখা যায়নি। তবে তাদের একটা অংশ এখন সর্বোচ্চ আদালতে অনেকটাই নিয়মিত আসছেন, মামলাও লড়ছেন। তারাই মূলত এ বছর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু গত ২৬ এপ্রিল অ্যাসোসিয়েশনের এক বিশেষ সাধারণ সভা হয়। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকার অজুহাতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অনেকে। কিন্তু নির্বাচনের আগে বাছাই কমিটি প্রায় ৪০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয়। প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলা হয়।

দলীয় প্রার্থীরা বাদ পড়ায় আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচন বয়কট করেছেন। ভোটগ্রহণ ও ফলাফলে এর প্রভাব মেলে। ১১ হাজার ৯৭ ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৪৮ জন। কার্যকরী কমিটির ১৪টি পদের ১৩টিতেই জয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী যারা এতদিন এক প্যানেলে নির্বাচন করতেন, তারা এ বছর নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বারের বিশেষ সাধারণ সভায় আওয়ামীপন্থী আইনজীবীদের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার খুব একটা জোরালো প্রতিবাদ হয়নি। যদিও বিচ্ছিন্নভাবে কয়েকজন আইনজীবী মানববন্ধন করেছেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, প্রতিবাদ করার পরিবেশও নেই। অনেক আইনজীবী আসতে পারেন না কোর্টে।

আওয়ামীপন্থী আইনজীবীদের এ বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম বলেছেন, ‘এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী। দোষ যদি দিতে হয় তাদেরই দিতে হবে। তারা এই পরিস্থিতি তৈরি করে গেছেন। এভরি অ্যাকশন হ্যাজ এন ইক্যুয়েল অ্যান্ড অপজিট রিঅ্যাকশন।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নামে-বেনামে বা স্বতন্ত্র পরিচয়ে সক্রিয় আওয়ামীপন্থী আইনজীবীরা। দেশের বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করে সাফল্যও পেয়েছেন তারা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোনো প্যানেল না দিয়েও ১৫টি পদের আটটিতেই জয় পান তারা।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন হয় আওয়ামী লীগ আমলে, ২০২৩ সালে। সে বছর পুলিশ প্রহরায় ভোটগ্রহণ করা হয়েছিল। যেখানে বিএনপিপন্থীদের ঢুকতে দেওয়া হয়নি। ব্যাপক সংঘর্ষ হয় দুদিনব্যাপী নির্বাচনে। মূলত এরপর থেকেই ঐতিহ্য হারায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ২০২৪ সালের মার্চের নির্বাচনে বিএনপিপন্থীরা সভাপতিসহ চারটি পদে জয়ী হলেও সে নির্বাচনও ছিল বিতর্কিত। ভোট গণনার সময় ব্যাপক সংঘর্ষ হয় এবং তা স্থগিত হয়ে যায়। পরে ভোট গণনা করা হলেও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে আওয়ামীপন্থী সেক্রেটারি পদপ্রার্থীর বিরুদ্ধে।

রাজনীতিক্ষমতান্যায়বিচারবিচারাঙ্গনআইনজীবীসুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট বার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে