Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

দেলোয়ার হত্যা মামলা

সাবেক এমপি মাসুদ আরও তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৮
সাবেক এমপি মাসুদ আরও তিন দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসা শেষে আবার জিজ্ঞাসাবাদ করা হবে ফেনী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে। রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় আজ সোমবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

এদিন চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক এমপি মাসুদকে। এরপর পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন।

আবেদনে বলা হয়, মাসুদকে একটি মামলায় গত ১১ এপ্রিল চার দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিধি অনুযায়ী তার কাছে জানতে চাওয়া হয় নানা বিষয়ে। পরদিন দুপুরে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আজ তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলার তদন্ত অব্যাহত থাকায় তার কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাইয়ের জন্য আবার সাত দিনের পুলিশি রিমান্ড প্রয়োজন। জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা আবেদনে উল্লেখ করেন এসআই কফিল।

আদালতে রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি জামিন চান আসামির আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। অন্যদিকে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
মামলার বিবরণ, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘটে হামলার ঘটনা। বিভিন্ন দিক থেকে গুলি ছোড়েন এই আসামিরা। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যান চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মামলা করেন নিহতের স্ত্রী লিজা।

এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত মাসুদকে গত ২৩ মার্চ তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে পল্টন থানার মানব পাচার আইনের মামলায় আদালতের মাধ্যমে নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ডে। এরপর তাকে চার দফায় রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার নতুন মামলায় করা হবে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ।

এমপি মাসুদরিমান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ