জব্দ যানবাহনের যত্নে আধুনিক রূপরেখা চান হাইকোর্ট

সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন থানায় জব্দ করা যানবাহন ব্যবস্থাপনায় কার্যকর ও আধুনিক রূপরেখা চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে গঠনের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের কমিটি। দুই মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার এই আদেশ দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের ডিভিশন বেঞ্চ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের এই কমিটির অন্য সদস্যরা হবেন আইজিপি মনোনীত একজন পুলিশ সদস্য, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মনোনীত নিম্ন আদালতের একজন বিচারক, বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন প্রতিনিধি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মনোনীত একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, অ্যাটর্নি জেনারেলের মনোনীত দুজন কর্মকর্তা, বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও তার মনোনীত একজন প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনোনীত একজন প্রতিনিধি, মাদকদ্রব্য
সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অধস্তন আদালতের বিচারকদের দ্রুততম সময়ে জব্দ করা মালপত্র মালিকের কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন।



