Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

দুদকের মামলা

টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩
টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছানো হয়েছে। আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার শুনানির নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান এ তথ্য।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা মোশাররফের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। গত ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত। ওইদিনই তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা।

পরবর্তী সময়ে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে আদালতে প্রতিবেদন আসে। পরে বিচারে প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ গত ৮ এপ্রিল মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলি করেন। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট দখল নেন এবং পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে একটি রিট করেন হাইকোর্টে। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে টিউলিপের।

শুনানিটিউলিপ রিজওয়ানা সিদ্দিকফ্ল্যাট জালিয়াতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    কমছে ২১৯৫ কোটি টাকার বৈদেশিক ঋণ

    ২২ জুলাই ২০২৬, ০২:৩০

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    তিন জেলা পাচ্ছে দেড় হাজার কোটি

    ২২ জুলাই ২০২৬, ০২:২৮

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    ২২ জুলাই ২০২৬, ০১:৩৪

    আন্তর্জাতিক ৫০ মেলায়  অংশ নেবে বাংলাদেশ

    আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ০২:২২

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    হাতিয়ায় বিধ্বস্ত ১১ কিমি সড়ক ৩২ ব্রিজ-কালভার্ট

    ২২ জুলাই ২০২৬, ০২:৪৬

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    বিএফটিআই হবে বাণিজ্য গবেষণার থিংক ট্যাংক

    ২২ জুলাই ২০২৬, ০২:২৬

    ৪১৮ সিসি ক্যামেরার ফাঁকে জব্দ পণ্য চুরি

    ৪১৮ সিসি ক্যামেরার ফাঁকে জব্দ পণ্য চুরি

    ২২ জুলাই ২০২৬, ০২:৩৩

    এক মাস পিছিয়ে গেল  আমন আবাদ

    এক মাস পিছিয়ে গেল আমন আবাদ

    ২২ জুলাই ২০২৬, ০২:৫০

    স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

    স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

    ২২ জুলাই ২০২৬, ০২:৪৪

    advertiseadvertise