Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

অটোরিকশা চালক হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২৩:৩২
অটোরিকশা চালক হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

টোরিকশা চালক জুয়েলকে হত্যার দায়ে তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চালক জুয়েলকে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের দায়ে তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চোরাই অটোরিকশা কেনার দায়ে গ্যারেজ মালিক আহমদুর রহমানকে দেওয়া হয়েছে তিন বছরের সশ্রম কারাদণ্ড।

সোমবার এ রায় দেন ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুনির হোসাঈন। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজুল ইসলাম সজিব।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন আলী হোসেন, লুৎফর রহমান ও হাসান। অটোরিকশা ছিনতাইয়ের দায়ে তাদের প্রত্যেককে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার আগে আলী হোসেন, লুৎফর রহমান ও হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। তবে আহমদুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর প্রতিদিনের মতো বিকেল সাড়ে ৩টার দিকে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন জুয়েল। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে রুহিতপুর বাজারে অবস্থান নেয় আসামিরা। যাত্রীবেশে আলী হোসেন ও লুৎফর রহমান জুয়েলের অটোরিকশা ভাড়া করে তাকে ভাষানচর কাঠবাগানের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন

তিন অস্ত্রধারী শনাক্ত, আত্মগোপনে বিএনপি নেতা

৩১ আগস্ট ২০২৬

সেখানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা হাসান ও এনামুল তাদের সঙ্গে যোগ দেয়। তারা জুয়েলের হাত-পা ও মুখ চেপে ধরে তাকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে যায়। এ সময় অটোরিকশায় বসে ছিল কিশোর এনামুল। পরে জুয়েলকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

জুয়েল বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে ধইঞ্চা ক্ষেত থেকে উদ্ধার করা হয় তার লাশ। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন জুয়েলের বোন সাবিনা।

মামলার তদন্ত শেষে ২০২১ সালে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং কিশোর এনামুলের বিরুদ্ধে দোষীপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার তিন আসামিকে মৃত্যুদণ্ড ও ছিনতাইয়ের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় চোরাই অটোরিকশা কেনার দায়ে গ্যারেজ মালিক আহমদুর রহমানকে দেওয়া হয় তিন বছরের সশ্রম কারাদণ্ড।

হত্যামৃত্যুদণ্ডআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise