Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে রিট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৪:০৯
শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে রিট

ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের প্রবাসী বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চার ব্যক্তি আজ রবিবার রিট আবেদনটি দায়ের করেছেন।

তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি জানিয়েছেন।

রিটকারীরা হলেন: মো. রহিম উল্লাহ, মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। প্রথম ও দ্বিতীয় রিটকারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তৃতীয় রিটকারী সৌদি আরবে এবং চতুর্থ রিটকারী মালদ্বীপে বসবাসরত প্রবাসী। তারা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

দেশের নির্বাচনি ইতিহাসে প্রথমবারের মতো চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়।

নির্বাচন কমিশন (ইসি) তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের এই ঐতিহাসিক সুযোগ করে দেয়। এজন্য ইসির পক্ষ থেকে পোস্টাল ভোট বিডি নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছিল। যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন।

এবার জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে করা হয়েছে এই রিট।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং পরবর্তীতে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে এই ব্যবস্থার আইনি ভিত্তি তৈরি হয়। রিটকারীদের মতে, এতে প্রমাণ হয় প্রবাসীদের ভোটদান আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে সম্ভব।

এতে আরও বলা হয়, এ বিষয়ে স্থানীয় নির্বাচনে কোনো উদ্যোগ নেই। জাতীয় নির্বাচনে সফল প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো তৈরি করেনি।

রিটে বলা হয়েছে, এই নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের লঙ্ঘন। এ ছাড়া নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ২৫(খ) অনুচ্ছেদ এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ২১ অনুচ্ছেদের চেতনার সঙ্গেও এটি সাংঘর্ষিক।

রিটকারীদের যুক্তি, বিদেশে অবস্থানের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব হতে পারে না। দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি থাকা রাষ্ট্রের প্রবাসীদের সঙ্গে আইনি ও আবেগের বন্ধনকেও স্বীকার করে।

প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয় এতে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ারও আর্জি জানানো হয়।

আদালতহাইকোর্টনির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে