Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

পদত্যাগ করা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

একইদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আরও তিন আইন কর্মকর্তা। এদিন অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগ করা ওই তিন আইন কর্মকর্তা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারি অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি না থাকায় এ পদে নিয়োগ পান সরকারের উচ্চ পদস্থদের পছন্দের লোকেরা।

বাঁ দিক থেকে মামুন চৌধুরী, রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা

এ নিয়ে ক্ষোভ ছিল বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশের। তারা প্রথমে সাধারণ সভা ও সমাবেশের মাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানান। পরবর্তী সময়ে তারা কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর অংশ হিসাবে অ্যাটর্নি অফিসের প্রবেশ পথে তালাও ঝুলিয়ে দিয়েছিলেন তারা।

হাইকোর্ট সূত্র জানিয়েছে, মাসব্যাপী চলা এই কোন্দল গত ১ সেপ্টেম্বর অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংঘর্ষে রূপ নেয়। আহত হন কয়েকজন। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে অ্যাটর্নি অফিসের পদগুলোতে নতুন করে সংযোজন বিয়োজনের সিদ্ধান্ত হয়। এর মধ্যেই সোমবার পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞাসহ চার আইন কর্মকর্তা।

সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান আব্দুল জব্বার ভুঞা। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।


ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহকারী অ্যাটর্নি জেনারেলপদত্যাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise