Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পদ্মার ডুবোচরে আটকা লঞ্চ, ৯৯৯-এ ফোনে ৮৫ যাত্রী উদ্ধার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:২০
পদ্মার ডুবোচরে আটকা লঞ্চ, ৯৯৯-এ ফোনে ৮৫ যাত্রী উদ্ধার

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর কুশিহাটা এলাকার একটি ডুবোচরে আটকা পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নৌপুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। পথে পদ্মা নদীর কুশিহাটা এলাকায় একটি ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। চারদিকে ঘন অন্ধকার ও নদীর গভীর পানির কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় লঞ্চে থাকা দুই যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের আবেদন জানান। কল দুটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল তানজিদ ও কনস্টেবল রানা। পরে পুলিশ ডিসপ্যাচার এসআই শরীফুল ইসলাম ও এসআই আনিসুর রহমান নৌপুলিশ এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নৌপুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, দৌলতদিয়া নৌ থানা ও পাটুরিয়া নৌ থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা উদ্ধারকারী ট্রলার ও দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।

পরে ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চ এমভি চিশতিয়া-তে স্থানান্তর করা হয়।

নৌপুলিশের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে নারী ও শিশুসহ ৮৫ জন যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।

উদ্ধারআটকারাজবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!