Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশেই বিক্ষোভে শিক্ষার্থীরা, পুলিশের বাধায় হট্টগোল

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:৪১
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশেই বিক্ষোভে শিক্ষার্থীরা, পুলিশের বাধায় হট্টগোল

সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ঢাবি ভিসি চত্বর এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, ঘটে ধস্তাধস্তি। ছবি: শামীম-উস-সালেহীন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সকাল থেকেই উত্তেজনা। একদিকে সিনেট ভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চলছিল তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক বিশেষ আয়োজন, অন্যদিকে কাছাকাছি এলাকাতেই অবস্থান নেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিতে থাকেন নানা স্লোগান।

আজ মঙ্গলবার সকালে প্রথমে সায়েন্সল্যাব এলাকায় শুরু হয় তাদের বিক্ষোভ। সেখান থেকে তারা শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এক পর্যায়ে পুলিশ ও কিছু শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যা সামগ্রিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালু রাখার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে তাদের এই বিক্ষোভ। 


আরও পড়ুন

এইচএসসি পরীক্ষায় নকলে বাধা, কেন্দ্র ভাঙচুর

১১ জুলাই ২০২৬


ঘটনাস্থলের খুব কাছেই তখন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে চলছিল তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান। সেখানে তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওদিকে, বিক্ষোভ চলাকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। 

ছাত্রদলকে উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। 


উত্তরায় ও তেজগাঁও কলেজের সামনে দুপুরে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। উত্তরার বিএনএস সেন্টার ও হাউজবিল্ডিং মোড়ে সামনের সড়কে আছেন তারা। দুপুর ১২টার দিকে তারা রাস্তায় নেমে আসলে বন্ধ হয়ে যায় যানচলাচল।

উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, ছাত্রদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধে করা হচ্ছে। ঘটনাস্থলে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় পরীক্ষার্থীদের- ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।


তেজগাঁও কলেজের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন- ‘দফা এক দাবি এক- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা- এই অভিযোগে বিক্ষোভের ডাক দেন শিক্ষার্থীরা।

গতকাল সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করেন। 

পরে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচার হয়।

প্রচারপত্রে ঘোষিত তিন দফা দাবির মধ্যে আছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়এইচএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise