যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার ভোলা যুবলীগের নেতা
আগামীর সময় প্রতিবেদক

পুলিশের হাতে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থেকে তোফায়েল আহম্মেদ (৩৪) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
থানার কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
তোফায়েল ভোলা জেলার চরফ্যাশন উপজেলা শাখার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



