Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীর তিন হাসপাতালে র‌্যাবের অভিযান

রোগী জিম্মি করে ক্লিনিকে ভাগিয়ে নিত দালাল চক্র, ১২ জনের দণ্ড

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২১:২৪
রোগী জিম্মি করে ক্লিনিকে ভাগিয়ে নিত দালাল চক্র, ১২ জনের দণ্ড

সংগৃহীত ছবি

সরকারি হাসপাতালের অলিগলি যেন তাদেরই দখলে। টার্গেট একটাই, চিকিৎসার আশায় আসা অসহায় রোগী ও তাদের স্বজন। কখনো মিষ্টি কথায়, কখনো ভুয়া আশ্বাসে, আবার কখনো ভয়ভীতি বা জিম্মি করে তারা রোগীদের সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নেয় বেসরকারি ক্লিনিকে। বিনিময়ে দালাল চক্রের পকেটে যায় মোটা অঙ্কের কমিশন। আর চিকিৎসার অতিরিক্ত ব্যয় মেটাতে গিয়ে সর্বস্ব হারানোর উপক্রম হয় অনেক পরিবারের। সবচেয়ে উদ্বেগের বিষয়, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান, গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের পরও থামছে না এই দালাল চক্রের দৌরাত্ম্য। দিনের পর দিন সরকারি হাসপাতাল চত্বরে প্রকাশ্যেই সক্রিয় তারা। ফলে চিকিৎসা নিতে এসে রোগীরা যেমন প্রতারণার শিকার হচ্ছেন, তেমনি প্রশ্নের মুখে পড়ছে সরকারি হাসপাতালের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থাও।

সোমবার রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের নারীসহ ১২ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে অংশ নেন র‌্যাব-২ এর সদস্যরা। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, চক্রটি বিশেষ করে গ্রামাঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা সহজ-সরল রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত। সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়া যাবে না— এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। এর মাধ্যমে তারা কমিশনভিত্তিক মোটা অঙ্কের অর্থ আদায় করত।

র‍্যাবের ভাষ্য, এ ধরনের প্রতারণার কারণে রোগীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অনেক ক্ষেত্রে নিম্নমানের বা অননুমোদিত প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে অপচিকিৎসারও শিকার হচ্ছেন।

ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ উপ-অধিনায়ক নিফাজ রহমান বলেছেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি এখানে একটি অসাধু দালাল চক্রের কারণে সাধারণ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। আজকে আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো দালাল চক্র চিহ্নিতকরণ ও গ্রেপ্তার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ তৈরি করা। সোহরাওয়ার্দী, পঙ্গু ও হৃদরোগ হাসপাতালে অভিযান চালানো হয়। এই অভিযানে নারীসহ ১২ দালাল আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেছেন, চলমান দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। মাঝেমধ্যেই র‌্যাবের অভিযানের কারণে আমাদের কাজটা অনেক সহজ হয়। চিহ্নিত দালাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বললেন, সরকারি হাসপাতালের কোনো কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাইনি। এর আগে আউট সোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানিয়েছেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন কৌশলে ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে আসছিলেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৯ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    ব্রাজিল
    ০
    জাপান
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ০
    প্যারাগুয়ে
    ০
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    advertisement
    advertisement
    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    ২৯ জুন ২০২৬, ০৪:০৫

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    ২৯ জুন ২০২৬, ০৭:০০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    ২৯ জুন ২০২৬, ১১:০৬

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    ২৯ জুন ২০২৬, ১১:১২

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ২৯ জুন ২০২৬, ০৭:৪১

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ২৯ জুন ২০২৬, ০৭:০১

    সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

    সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

    ২৯ জুন ২০২৬, ১১:২৩

    advertiseadvertise