তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তি
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও ছাপা শার্ট।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পথচারী ইসরাফিল পলাশ ও ইয়াসিন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলছিলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পথচারী ইয়াসিন জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর ধূমপান করতে করতে হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে কমলাপুরগামী ট্রেন হর্ন দিচ্ছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি। ট্রেনটি যখন ধাক্কা দিচ্ছিল, সে সময়ে তিনি লাফ দিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে ধাক্কা লেগে ছিটকে পড়েন। আহতাবস্থায় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলাম।




