Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

চোখে ব্যান্ডেজ লাগিয়ে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৪০
চোখে ব্যান্ডেজ লাগিয়ে অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি ভিডিও থেকে নেওয়া

চোখে ব্যান্ডেজ লাগিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ সোমবার ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বাম চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি হবিগঞ্জে হামলায় চোখ হারানো ছাত্রশক্তির নেতা আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি চোখে ব্যান্ডেজ লাগিয়েছেন।

ওই সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গতকাল আলিফের সঙ্গে দেখা করেছি। তার একটি চোখ নেই। আরেকটি চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাবা-মা দুজনই অসুস্থ। পরিবারে আরেকটি ছোট ভাই আছে। আজ তার প্রতি সহমমির্মতা জানিয়ে আমি চোখে ব্যান্ডেজ লাগিয়েছি। আমি বাংলাদেশকে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা ও তাদের পুনর্বাসনের কথা ছিল। কিন্তু তা আজও হয়নি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

০২ আগস্ট ২০২৬

তিনি বলেছেন, তিনি দুটি ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যদি তিনি একটি ভোটকে না মানেন তাহলে ভবিষ্যতে আমরা তাকে অবৈধ প্রধানমন্ত্রী বলব। কাজেই জনগণ গণভোটে যে রায় দিয়েছে সেই রায়কে কার্যকর করতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, আপনি যে চেয়ারে বসেছেন সেটা আপনার চেয়ার নয়, সেটা জুলাইয়ের আহত ও শহীদদের চেয়ার। আপনি যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন তাহলে ভবিষ্যতে শহীদ পরিবার ও আহতরা ওই চেয়ার কেড়ে নেবে।

তিনি আরও বলেছেন, বাংলাদেশে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। কারণ সংস্কার যদি হতো, যদি পুলিশ দলীয় লেজুরবৃত্তি না করত; তাহলে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নিতে পারত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে এতো নগ্ন সন্ত্রাসী হামলা আমরা দেখতাম না।

সংবিধান সংস্কারের দাবি তুলে তিনি বলেছেন, বিএনপি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুলাইয়ের পক্ষে থাকলে তারা সংবিধান সংস্কার পরিষদ বাদ দিয়ে সংশোধন কমিটি করতেন না।

নাসীরুদ্দীন পাটওয়ারী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise