দিনাজপুরের চিরিরবন্দরে রেলব্রিজ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আপন রায় (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।আজ রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের বানীযুগি গ্রামের বানীযুগি রেলব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত আপন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের ছোট হাসিমপুর গ্রামের বড় ভিটা এলাকার অমল রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে বানীযুগি রেলব্রিজ পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আপন। এতে তার মাথা ও পায়ে গুর...