রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও ছাপা শার্ট।আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পথচারী ইসরাফিল পলাশ ও ইয়াসিন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলছিলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন...