Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০১:৩৮
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

ছবি: আগামীর সময়

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালু রাখার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি প্রত্যাশা জানিয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা জানান হাসপাতালটির কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। একই সঙ্গে প্রজ্ঞাপন অনুযায়ী, এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত শুধু রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকার আদ্-দ্বীনকে সুযোগ দেবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও তাদের সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। একই দিনে প্রায় এক হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ৬০ জন নবজাতক, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাতিলহাসপাতাললাইসেন্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise