মোস্তফা জামাল হায়দারকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
চিকিৎসাধীন ১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে গিয়ে মোস্তফা জামাল হায়দারের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে এ সময় ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া জাতীয় পার্টির (জাফর) মহাসচিব কাজী মাহমুদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জুবায়ের হায়দারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
বয়সজনিত শারীরিক জটিলতার কারণে গত শনিবার (৩১ অক্টোবর) মোস্তফা জামাল হায়দারকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।




