রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আইসিবি চেয়ারম্যান ও সিইও

সংগৃহীত ছবি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন পরিদর্শন করেছেন রূপায়ণ সিটি উত্তরা। এ সময় প্রকল্পটির পরিকল্পিত নগরায়ণ, নান্দনিক স্থাপত্য, সবুজ পরিবেশ ও আধুনিক আবাসনব্যবস্থার প্রশংসা করেন তারা।
গতকাল শনিবার (১০ অক্টোবর) রূপায়ণ সিটিতে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় ছিলেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, রূপায়ণ গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সাইফুল ইসলাম এবং গ্রুপটির বিপণন পরিচালক অমিত চক্রবর্তী।
পরিদর্শনকালে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, রূপায়ণ সিটিতে গড়ে উঠেছে একটি পরিকল্পিত আবাসনব্যবস্থা। এখানকার সবুজায়ন, উন্মুক্ত স্থান ও সামগ্রিক কমিউনিটি জীবনযাপনের ধারণা আধুনিক নগরব্যবস্থার প্রতিচ্ছবি। এ সময় প্রকল্পটির আধুনিক সুযোগ-সুবিধারও প্রশংসা করেন তিনি।




