Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর: ঐক্য পরিষদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:১৩
জেনারেল দত্ত মানবাধিকার আন্দোলনের বাতিঘর: ঐক্য পরিষদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে স্মারণ সভা

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত (বীর উত্তম) বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের ‘অন্যতম বাতিঘর’ ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সি আর দত্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার পল্টন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেনারেল দত্তকে স্মরণ করে সংগঠনটির নেতারা বলেন, দেশপ্রেম, সততা, ন্যায়নিষ্ঠতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জাতি তাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। আলোচনায় অংশ নেন সংগঠনের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, জয়ন্তী রায়, ভিক্ষু সুনন্দপ্রিয়, সন্তোষ শর্মা, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অ্যাডভোকেট তাপস কুমার পাল, শ্যামল রায়, রবীন্দ্রনাথ বসু, অপূর্ব ভট্টাচার্য, রজত সুর রাজু, মহানগর উত্তরের অতুল চন্দ্র মণ্ডল, মহানগর দক্ষিণের বাবুল দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের শিমুল সাহা ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উত্তম রায়।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও মানবাধিকার আন্দোলনে সি আর দত্তের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দেশ ও মানুষের প্রতি তার দায়বদ্ধতা, সততা এবং ন্যায়নিষ্ঠা তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। জেনারেল দত্ত শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের স্বপ্নের একজন গুরুত্বপূর্ণ ধারক। তার আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে মানবাধিকার ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।

সভায় বক্তারা জেনারেল দত্তের আদর্শ ও কর্মময় জীবন অনুসরণের আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর তিন ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে জেনারেল দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সি আর দত্তবীর মুক্তিযোদ্ধাস্মরণসভা
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    পৌনে ৩ বিলিয়ন ডলার ঋণ চাওয়া হবে কোরিয়ার কাছে

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    সেফটি ভালভে আটকে রূপপুর

    সেফটি ভালভে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ঢাকা-দিল্লির রেল বৈঠক হচ্ছে না

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২১

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ‘চাপের বিচারে’ নির্দোষদের হাহাকার

    ২৬ আগস্ট ২০২৬, ১২:১৯

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

    ২৬ আগস্ট ২০২৬, ১১:২৩

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    advertiseadvertise