ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মামলা করা হয়েছে ৫০টি।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৫২ জন, লালবাগ বিভাগের ২৩ জন, ওয়ারী বিভাগের ৩২ জন, মতিঝিল বিভাগের ৪৮ জন, তেজগাঁও বিভাগের ৬৮ জন, মিরপুর বিভাগের ৯৫ জন, গুলশান বিভাগের ৫৩ জন, উত্তরা বিভাগের ১৩৭ জন গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার করে তাদের।




