Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ডা. আসাদুর রহমানের ওপর হামলা, যুবক রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৮:৪৮
ডা. আসাদুর রহমানের ওপর হামলা, যুবক রিমান্ডে

হামলায় আহত ডা. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার যুবক ফারহান শাহরিয়ার ইভানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি ইভানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে নিজ বাসা থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, রাজধানীর পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পল্লবী ডায়াগনস্টিক সেন্টারে প্রায় দুই মাস যাবত নিয়মিত রোগী দেখতেন ডা. মো. আসাদুর রহমান। গত ১৭ আগস্ট রাত ১০টার সময় শান্তিনগর এলাকার পল্লবী ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষ করেন। এরপর মোহাম্মদপুরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হন। ওইদিন রাত পৌনে ১১টার দিকে সিএনজিতে উঠা মাত্রই আসামি জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে তার সিএনজির গতিরোধ করেন। তাকে টেনে সিএনজি থেকে বের করে।

এ সময় আসামি জীবন তার ডান চোখে ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। আসামিরা এলোপাতাড়ি আঘাত করে তার মাথাসহ দুই চোখের ওপরে এবং শরীরে নানা স্থানে জখম করেন। এসময় তার ডাক চিৎকারে লোকজন এসে আসামি জীবনকে আটক করলে অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসে পল্টন থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়। এর আগে অপরিচিত মোবাইল তার ব্যবহৃত মোবাইলে কল করে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেন। এ ঘটনায় গত ১৮ আগস্ট ভুক্তভোগী ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন।

এদিকে আজ দুপুরে ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের মূল ফটকে মানববন্ধন থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়ন ও সব হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করার দাবিও তুলে ধরেন তারা।

এ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত একটি কার্যকর জাতীয় ‘হেলথকেয়ার ওয়ার্কার সেফটি পলিসি/গাইডলাইন’ বা নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, পরিপত্র জারি এবং দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

ডা. আসাদুর রহমানঢামেক হাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে