চকবাজার
কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ ঢামেক মর্গে

প্রতীকী ছবি
রাজধানীর চকবাজার সোয়ারীঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
সহকর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া ৭টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলছিলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সহকর্মী বিপ্লব আগামীর সময়কে জানান, সোয়ারীঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন এমদাদুল। মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে এনেছিলাম।
এমদাদুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদর থানা এলাকায়। তার বাবার নাম মো. কালাম।






