গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়া ইজিবাইক চালককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন গ্যারেজ মালিকও। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার ঘটনা এটি। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন, টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৭) এবং অটো গ্যারেজের মালিক মো. সুজন মিয়া (৩৩)।নিহত সোহাগের বাবা মো. ওয়াজ উদ্দিন জানান, তার ছেলে মাজুখান পশ্চিমপাড়ায় সুজন মিয়ার অটো গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়ায়...