Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুকুরে গোসলে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩১
শেয়ার করুন:
পুকুরে গোসলে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে উপজেলার বাহাদুরপুর গ্রামে।

নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত রাহীম (১৩) একই মাদ্রাসার শিক্ষার্থী।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার পরিদর্শক আবু হেনা মো. মোস্তফা রেজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। গতকাল বিকালে খেলাধুলা শেষে মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পানিতে। এতে বিদ্যুতায়িত হয়ে পড়ে পুকুরের পানি। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামার সঙ্গে সঙ্গে তিনজন বিদ্যুতায়িত হয়।

স্থানীয়রা দ্রুত বিদ্যুতের সংযোগ বন্ধ করে তিনজনকে উদ্ধার করে নিয়ে যান আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতে ভর্তি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে।

পুলিশ কর্মকর্তা মোস্তফা রেজা জানিয়েছেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ামৃত্যুবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০