ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শৈলকুপা থানা
ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটা মেশিনের তার থেকে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে উপজেলার মাধবপুর গ্রামে।
নিহতরা হলেন- অমরান্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাশ্রী রানী ভৌমিক (৬৫)। তারা মাধবপুর গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা।
নিহতদের স্বজনদের বরাতে তিনি জানান, প্রতিদিনের মতো আজও ওই বৃদ্ধ দম্পতি গরুর জন্য ঘাস কেটে খাবার তৈরি করতে গোয়াল ঘরে যান। এ সময় ঘাস কাটার মেশিনের বিদুৎতের পুরনো তার জড়িয়ে অমরান্দ্র আহত হন। তাকে বাঁচাতে মিনাশ্রী এগিয়ে গেলে তিনিও বিদুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে দুজনেরই মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলেও জানান ওসি।






