Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শাহজালালের রানওয়েতে বেড়েছে শিয়ালের আনাগোনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:১৪
শাহজালালের রানওয়েতে বেড়েছে শিয়ালের আনাগোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইন্ডিগো এয়ারলাইন্স- সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিশেষ করে ট্যাক্সিওয়েতে বেড়েছে শিয়ালের আনাগোনা। উড়োজাহাজ পার্কিংয়ের সময় ট্যাক্সিওয়েতে নিয়মিতই সামনে এসে হাজির হচ্ছে শিয়াল। এতে অনেক সময় সংকটে পড়ছেন পাইলটরা।

রবিবার ট্যাক্সিওয়েতে একটি শিয়ালের দেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। তবে কোনো উড়োজাহাজের ধাক্কায় এর দেহ ছিন্নভিন্ন হয়েছে কি না, তা স্পষ্টভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে গত ১৩ মে দেশের প্রধান বিমানবন্দরে শিয়াল দেখে থেমে যায় দিল্লী থেকে উড়ে আসা এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট।

শাহজালালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আগামীর সময়কে বলেছেন, ‘রবিবার নিয়মিত ইন্সপেকশনে গেলে আমাদের টহল গাড়ি ট্যাক্সিওয়েতে একটি শিয়ালের ছিন্নভিন্ন দেহ দেখতে পায়। পরে ট্যাক্সিওয়ে পরিষ্কার করা হয়। তবে কোনো উড়োজাহাজের ধাক্কায় এমনটি হয়েছে কি না, তা আমরা নিশ্চিত নই। কারণ কোনো উড়োজাহাজের পাইলট আমাদের এ ব্যাপারে কোনো রিপোর্ট করেননি।’

রাগীব সামাদের মতে, বিমানবন্দর এরিয়া অনেক বড়। এখানে নানান জাতের বন্যপ্রাণী বসবাস করে। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে এসব নিধনের কোনো সুযোগ নেই। তাছাড়া বিমান ওঠানামার ক্ষেত্রে এসব প্রাণী কখনো কোনো বড় ধরণের সংকট সৃষ্টি করে না বলেও তিনি জানান।

তবে প্রকাশ্যে যদি কখনো কোনো শিয়াল বা অন্য কোনো বন্যপ্রাণীকে রানওয়েতে বা ট্যাক্সিওয়েতে চলাচল করতে দেখা যায় তখন পাখি তাড়ানোর জন্য মোতোয়েন করা টিম তাদের তাড়িয়ে দেয় বলেও তিনি জানান।

রয়েল বেঙ্গল অ্যাভিয়েশন নামের একটি ফেসবুক পেজ থেকে রবিবারের ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে বলা হয়েছে, একটি উড়োজাহাজের ধাক্কায় শিয়ালটি ছিন্নভিন্ন হয়। এরপর ফায়ার ট্রাক থেকে পানি দিয়ে রানওয়ে পরিষ্কার করা হয়।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিয়াল দেখে থেমে যায় দিল্লী থেকে উড়ে আসা এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানায়, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর টার্মিনালের দিকে ট্যাক্সি করছিল। এ সময় পাইলটরা ট্যাক্সিওয়ের পাশে দুটি শিয়াল দেখতে পেয়ে উড়োজাহাজটি থামিয়ে দেন।

তারা সাহায্য চান কন্ট্রোল টাওয়ারের কাছে। টাওয়ার লোক পাঠিয়ে অবশ্য কোনো শিয়াল খুঁজে পায়নি। কয়েক মিনিট পর উড়োজাহাজটি টার্মিনালের দিকে আবার যাত্রা শুরু করে। পুরো দৃশ্যটি ধরা পড়ে একজন প্লেন স্পটারের ক্যামেরায়। রাতে ‘রয়েল বেঙ্গল অ্যাভিয়েশন’ এর পেজে সেই ভিডিওটি আপলোড করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরশিয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের